2 Peter 1:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে ভাইয়েরা, তোমরা যে আহ্বান পেয়েছ ও মনোনীত, তা নিশ্চিত করে তুলবার জন্য আরও বেশি চেষ্টা কর, কেননা এসব করলে তোমরা কখনও হোঁচট খাবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে ভাইবোনেরা, তোমাদের আহ্বান ও মনোনীত হওয়া সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য তোমরা সবাই আরও বেশি আগ্রহী হও। কারণ তোমরা এসব বিষয় সম্পন্ন করলে তোমরা কখনও ব্যর্থ হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে ভ্রাতৃগণ, তোমরা যে আহূত ও মনোনীত, তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন কর, কেননা এ সকল করিলে, তোমরা কখনও উছোট খাইবে না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই আমার ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদের ডেকেছেন ও মনোনীত করেছেন৷ সেই সত্যকে দৃঢ় করার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করো৷ যদি তোমরা এগুলি কর তবে কখনও হোঁচট খেয়ে পড়বে না;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব, হে ভাইয়েরা, তোমাদের যে ডেকেছেন ও মনোনীত, তা নিশ্চিত করতে আরো ভালো কর, কারণ এ সব করলে তোমরা কখনও হোঁচট খাবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে ভ্রাতৃগণ, তোমরা যে আহূত ও মনোনীত, তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন কর, কেননা এই সকল করিলে তোমরা কখনও উছোট খাইবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য ভাইয়েরা, ঈশ্বর যে সত্যিই তোমাদের ডেকেছেন এবং বেছে নিয়েছেন তা নিশ্চিত করে তুলবার জন্য আরও বেশী আগ্রহী হও। এই সব করলে তোমরা কখনও উছোট খাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য ভাইয়েরা, আল্লাহ্‌ যে সত্যিই তোমাদের ডেকেছেন এবং বেছে নিয়েছেন তা নিশ্চিত করে তুলবার জন্য আরও বেশী আগ্রহী হও। এই সব করলে তোমরা কখনও উচোট খাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্যই, বন্ধুগণ, তোমাদের আহ্বান ও মনোনযন সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য তোমরা আরও বেশী সচেষ্ট হও। চেষ্টা করলে তোমরা কখনও বিফল হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমার ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদের ডেকেছেন ও মনোনীত করেছেন৷ সেই সত্যকে দৃঢ় করার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করো৷ যদি তোমরা এগুলি কর তবে কখনও হোঁচট খেয়ে পড়বে না;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, হে ভাইয়েরা, তোমাদের যে ডেকেছেন ও মনোনীত, তা নিশ্চিত করতে আরো ভালো কর, কারণ এ সব করলে তোমরা কখনও হোঁচট খাবে না;