2 Peter 1:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ এভাবে আমাদের প্রভু ও নাজাতদাতা ঈসা মসীহের অনন্ত রাজ্যে প্রবেশ করার অধিকার তোমাদেরকে প্রচুর দেওয়া যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমরা আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে সাদর অভ্যর্থনা লাভ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ এইরূপে আমাদের প্রভু ও ত্রাণকর্ত্তা যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে প্রবেশ করিবার অধিকার প্রচুররূপে তোমাদিগকে দেওয়া যাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে তোমাদের মহানভাবে ও উদারভাবে স্বাগত জানানো হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এইভাবে আমাদের প্রভু ও মুক্তিদাতা যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে প্রবেশ করবার অধিকার প্রচুরভাবে তোমাদেরকে দেওয়া যাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ এইরূপে আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে প্রবেশ করিবার অধিকার প্রচুররূপে তোমাদিগকে দেওয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রীষ্টের চিরস্থায়ী রাজ্যে আগ্রহের সংগে তোমাদের গ্রহণ করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে আমাদের প্রভু এবং নাজাতদাতা ঈসা মসীহের চিরস্থায়ী রাজ্যে আগ্রহের সংগে তোমাদের গ্রহণ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এভাবে চললে তোমরা লাভ করবে আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের শাশ্বত রাজ্যে প্রবেশ করার অবাধ অধিকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে তোমাদের মহানভাবে ও উদারভাবে স্বাগত জানানো হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই ভাবে আমাদের প্রভু ও মুক্তিদাতা যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে প্রবেশ করবার অধিকার প্রচুরভাবে তোমাদেরকে দেওয়া যাবে।
Recommended Reading