2 Peter 1:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণ আমি তোমাদেরকে সব সময় এসব স্মরণ করিয়ে দিতে প্রস্তুত থাকব; যদিও তোমরা এসব জান এবং বর্তমান সত্যে সুস্থিরও আছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, আমি এই সমস্ত বিষয় প্রতিনিয়ত তোমাদের মনে করিয়ে দেব, যদিও তোমরা সেসব জানো এবং এখন যে সত্য তোমরা জেনেছ তাতেই দৃঢ়রূপে প্রতিষ্ঠিত আছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ আমি তোমাদিগকে এই সকল সর্ব্বদা স্মরণ করাইয়া দিতে প্রস্তুত থাকিব; যদিও তোমরা এ সকল জান, এবং বর্ত্তমান সত্যে সুস্থিরও আছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা তো এসব জানো আর য়ে সত্য তোমাদের দেওয়া হয়েছে তার সঙ্গে তোমরা দৃঢ়ভাবে যুক্ত রয়েছ; কিন্তু এগুলি মনে রাখতে আমি সর্বদা তোমাদের সাহায্য করব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কারণ আমি তোমাদেরকে এই সব সবসময় মনে করে দিতে প্রস্তুত থাকব; যদিও তোমরা এ সব জান, এবং এখন সত্যে দৃঢ় আছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ আমি তোমাদিগকে এই সকল সর্বদা স্মরণ করাইয়া দিতে প্রস্তুত থাকিব; যদিও তোমরা এই সকল জান, এবং বর্তমান সত্যে সুস্থিরও আছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্যই আমি সব সময় এই বিষয়গুলো তোমাদের মনে করিয়ে দিচ্ছি। অবশ্য তোমরা তো এই সব জানই এবং যে সত্য তোমাদের অন্তরে আছে তাতে স্থিরও আছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্যই আমি সব সময় এই বিষয়গুলো তোমাদের মনে করিয়ে দিচ্ছি। অবশ্য তোমরা তো এই সব জানই এবং যে সত্য তোমাদের দিলে আছে তাতে স্থিরও আছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য এ সব কথা বারবার তোমাদের স্মরণ করিয়ে দিতে আমি ইতস্ততঃ করি না। যদিও এ সবই তোমরা জান এবং যে সত্য তোমরা জেনেছ সেই সত্যেই তোমরা এখন সংস্থিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তো এসব জানো আর যে সত্য তোমাদের দেওয়া হয়েছে তার সঙ্গে তোমরা দৃঢ়ভাবে যুক্ত রয়েছ; কিন্তু এগুলি মনে রাখতে আমি সর্বদা তোমাদের সাহায্য করব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কারণ আমি তোমাদেরকে এই সব সবদিন মনে করে দিতে প্রস্তুত থাকব; যদিও তোমরা এ সব জান এবং এখন সত্যে দৃঢ় আছ।