2 Peter 1:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা যাতে আমার গত হওয়ার পরে সব সময় এসব স্মরণ করতে পার, এমন যত্নও করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আপ্রাণ চেষ্টা করে যাব, যেন আমার চলে যাওয়ার পরেও তোমরা এসব বিষয় সবসময়ই মনে রাখতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা যাহাতে আমার যাত্রার পরে সর্ব্বদা এই সকল স্মরণ করিতে পার, এমন যত্নও করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি আপ্রাণ চেষ্টা করছি, যাতে আমার মৃত্যুর পরেও তোমরা এসব বিষয় মনে রাখতে পার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরা যাতে আমার যাত্রার পরে সবসময় এই সব মনে করতে পার, তার জন্য যথাসাধ্য চেষ্টা করব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা যাহাতে যাত্রার পরে সর্বদা এই সকল স্মরণ করিতে পার, এমন যত্নও করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার মৃত্যুর পরেও যাতে তোমরা এই সব বিষয় সব সময় মনে রাখ, আমি তার ব্যবস্থা করতে খুব চেষ্টা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মৃত্যুর পরেও যাতে তোমরা এই সব বিষয় সব সময় মনে রাখ, আমি তার ব্যবস্থা করতে খুব চেষ্টা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বিশেষভাবে চেষ্টা করব যেন আমি গত হওয়ার পরও তোমরা এসব কথা সর্বদা স্মরণে রাখতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আপ্রাণ চেষ্টা করছি, যাতে আমার মৃত্যুর পরেও তোমরা এসব বিষয় মনে রাখতে পার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা যাতে আমার যাত্রার পরে সবদিন এই সব মনে করতে পার, তার জন্য যথাসাধ্য চেষ্টা করব।