2 Peter 1:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত তিনি পিতা আল্লাহ্‌র কাছ থেকে সম্মান ও গৌরব পেয়েছিলেন, সেই মহিমাযুক্ত মহিমা কর্তৃক তাঁর কাছে এই বাণী উপনীত হয়েছিল, “ইনিই আমার পুত্র, আমার প্রিয়তম, এতেই আমি প্রীত।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তিনি পিতা ঈশ্বরের কাছ থেকে সম্মান ও গৌরব পেয়েছিলেন, যখন রাজসিক মহিমা থেকে এক বাণী তাঁর কাছে উপস্থিত হল, “ইনিই আমার প্রিয় পুত্র, যাঁকে আমি প্রেম করি, এঁর প্রতি আমি পরম প্রসন্ন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন, সেই মহিমাযুক্ত প্রতাপ কর্ত্তৃক তাঁহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, “ইনিই আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাঁতেই আমি প্রীত।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু পিতা ঈশ্বরের কাছ থেকে য়ে সম্মান ও মহিমা লাভ করেছিলেন তা এই বাণীর মধ্য দিয়েই এসেছিল, ‘এই আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি সন্তুষ্ট৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফলে প্রভু পিতা ঈশ্বর থেকে সম্মান ও গৌরব পেয়েছিলেন, সেই মহিমাযুক্ত গৌরব থেকে তার কাছে এই বাণী এসেছিল, “ইনিই আমার পুত্র, আমার অত্যন্ত প্রিয়, এতেই আমি সন্তুষ্ট।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন, সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাঁহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, “ইনিই আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতেই আমি প্রীত।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইনি আমার প্রিয় পুত্র, এঁর উপরে আমি খুব সন্তুষ্ট,” স্বর্গ থেকে বলা এই কথার মধ্য দিয়ে খ্রীষ্ট পিতা ঈশ্বরের কাছ থেকে সম্মান ও গৌরব লাভ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইনি আমার প্রিয় পুত্র, এঁর উপরে আমি খুব সন্তুষ্ট,” বেহেশত থেকে বলা এই কথার মধ্য দিয়ে মসীহ্‌ পিতা আল্লাহ্‌র কাছ থেকে সম্মান ও গৌরব লাভ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যখন পিতা ঈশ্বর কর্তৃক সম্মানিত ও গৌরবান্বিত হয়েছিলেন তখন মহাপ্রতাপ ও মহিমাদৃপ্ত কণ্ঠে এই দৈববাণী উচ্চারিত হয়েছিল, ‘উনিই আমার প্রিয় পুত্র, আমার পরম প্রীতিভাজন’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু পিতা ঈশ্বরের কাছ থেকে যে সম্মান ও মহিমা লাভ করেছিলেন তা এই বাণীর মধ্য দিয়েই এসেছিল, “এই আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি সন্তুষ্ট৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে প্রভু পিতা ঈশ্বর থেকে সম্মান ও গৌরব পেয়েছিলেন, সেই মহিমাযুক্ত গৌরব থেকে তার কাছে এই বাণী এসেছিল, “ইনিই আমার প্রিয় পুত্র, যাকে আমি ভালবাসি, এতেই আমি সন্তুষ্ট।”