2 Peter 1:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যিনি নিজের গৌরব ও সদ্‌গুণে আমাদেরকে আহ্বান করেছেন, তাঁর তত্ত্ব-জ্ঞান দ্বারা তাঁর খোদায়ী শক্তি আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় দান করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি নিজ মহিমা ও মহত্ত্বে আমাদের আহ্বান করেছেন, তাঁর তত্ত্বজ্ঞান দ্বারা তাঁর ঐশ্বরিক পরাক্রম আমাদের জীবন ও ভক্তিপরায়ণতা সম্পর্কে যা কিছু প্রয়োজন, সবকিছুই দান করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যিনি নিজ গৌরবে ও সদ্‌গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাঁহার তত্ত্বজ্ঞান দ্বারা তাঁহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুর কাছে ঈশ্বরের শক্তি আছে৷ তাঁর শক্তি আমাদের ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন করার সমস্ত প্রযোজনীয় বিষয় দান করেছে৷ আমরা এই সমস্ত কিছু পেয়েছি কারণ আমরা তাঁকে জানি৷ যীশু তাঁর মহিমা-গুণে এবং সদগুণে আমাদের ডেকেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যিনি নিজের গৌরবে ও ভালোগুনে আমাদেরকে আহ্বান করেছেন, তাঁর তত্ত্বজ্ঞানের মাধ্যমে তাঁর ঈশ্বরীয় শক্তি আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সব বিষয় প্রদান করেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যিনি নিজ গৌরবে ও সদ্‌গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাঁহার তত্ত্বজ্ঞান দ্বারা তাঁহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি তাঁর মহিমা ও তাঁর গুণের দ্বারা আমাদের ডেকেছেন, তাঁকে গভীর ভাবে জানবার মধ্য দিয়েই তাঁর ঈশ্বরীয় শক্তি আমাদের এমন সব দান দিয়েছে যার দ্বারা আমরা ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটাতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি তাঁর মহিমা ও তাঁর গুণের দ্বারা আমাদের ডেকেছেন, তাঁকে গভীর ভাবে জানবার মধ্য দিয়েই তাঁর কুদরত আমাদের এমন সব দান দিয়েছে যার দ্বারা আমরা আল্লাহ্‌র প্রতি ভয়পূর্ণ জীবন কাটাতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি আপন গৌরব ও মাহাত্ম্যে আমাদের আহ্বান করেছেন তাঁরই ঐশীশক্তিবলে আমরা তাঁর সম্পর্কে জ্ঞানলাভ করেছি এবং জীবনযাপন ও ধর্মাচরণ সংক্রান্ত সমস্ত বিষয় আমরা জানতে পেরেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুর কাছে ঈশ্বরের শক্তি আছে৷ তাঁর শক্তি আমাদের ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন করার সমস্ত প্রয়োজনীয় বিষয় দান করেছে৷ আমরা এই সমস্ত কিছু পেয়েছি কারণ আমরা তাঁকে জানি৷ যীশু তাঁর মহিমা-গুণে এবং সদগুণে আমাদের ডেকেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বর নিজের গৌরবে ও ভালোগুনে আমাদেরকে আহ্বান করেছেন, তাঁর তত্ত্বজ্ঞানের মাধ্যমে তাঁর ঈশ্বরীয় শক্তি আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সব বিষয় প্রদান করেছে।