2 Peter 1:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এ সব যদি তোমাদের মধ্যে থাকে ও উপচে পড়ে, তবে তা আমাদের ঈসা মসীহের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদের অলস বা ফলহীন থাকতে দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমরা যদি এই সমস্ত গুণের অধিকারী হয়ে সেগুলির বৃদ্ধি ঘটাও, তাহলে সেগুলিই তোমাদের প্রভু যীশু খ্রীষ্টের সম্বন্ধে জ্ঞানলাভের পথে তোমাদের নিষ্ক্রিয় বা নিষ্ফল হতে দেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা এই সমস্ত যদি তোমাদিগকে থাকে ও উপচিয়া পড়ে, তবে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদিগকে অলস কি ফলহীন থাকিতে দিবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের মধ্যে এই সব গুণ যদি থাকে আর তা বেড়ে ওঠে, তবে তোমাদের জীবন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের জ্ঞানে কখনও নিষ্কর্মা বা নিষ্ফল হবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এই সব যদি তোমাদের মধ্যে থাকে ও নিজে বেড়ে ওঠে, তবে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদেরকে অলস কি ফলহীন থাকতে দেবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা এই সমস্ত যদি তোমাদের মধ্যে থাকে ও উপচিয়া পড়ে, তবে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদিগকে অলস কি ফলহীন থাকিতে দিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তোমাদের এই সব গুণ থাকে এবং তা উপ্‌চে পড়তে থাকে, তাহলে আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে গভীর ভাবে জানবার কাজে তোমরা বিফল ও নিষ্ফল হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তোমাদের এই সব গুণ থাকে এবং তা উপ্‌চে পড়তে থাকে, তাহলে আমাদের হযরত ঈসা মসীহ্‌কে গভীর ভাবে জানবার কাজে তোমরা বিফল ও নিষ্ফল হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ এই গুণগুলি যদি তোমাদের থাকে ও বিকশিত হয়, তাহলে এগুলিই তোমাদের প্রভু যীশু খ্রীষ্ট সংক্রান্ত জ্ঞান লাভে সাহায্য করবে, তোমাদের নিষ্ক্রিয় ও বিফল হতে দেবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মধ্যে এই সব গুণ যদি থাকে আর তা যদি বেড়ে ওঠে, তবে তোমাদের জীবন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের জ্ঞানে কখনও নিষ্কর্মা বা নিষ্ফল হবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই সব যদি তোমাদের মধ্যে থাকে ও নিজে বেড়ে ওঠে, তবে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদেরকে অলস কি ফলহীন থাকতে দেবে না।