2 Peter 1:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ এই সমস্ত যার নেই, সে অন্ধ ও অদূরদর্শী। তাকে যে তার আগের গুনাহ্‌গুলো থেকে মাফ করা হয়েছে তা ভুলে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু কারও মধ্যে যদি সেগুলি না থাকে, সে অদূরদর্শী ও অন্ধ, সে ভুলে গেছে যে, তার অতীতের সব পাপ থেকে সে শুদ্ধ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ এই সমস্ত যাহার নাই, সে অন্ধ, অদূরদর্শী, আপন পূর্ব্বপাপসমূহের মার্জ্জনা ভুলিয়া গিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু এইসব গুণগুলি যার নেই সে পরিষ্কারভাবে দেখতে পায় না, সে অন্ধ৷ সে ভুলে গেছে য়ে তার অতীতের সকল পাপ ধুয়ে দেওয়া হয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এই সব যার নেই, সে অন্ধ, বেশি দূর দেখতে পায় না, তিনি নিজের পূর্বের পাপসমূহ মার্জনা করে পরিষ্কার করতে ভুলে গিয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ এই সমস্ত যাহার নাই, সে অন্ধ ও অদূরদর্শী, আপন পূর্ব পাপসমূহের মার্জনা ভুলিয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকের ভিতরে এই গুণগুলো নেই সে বেশী দূর দেখতে পায় না, সে অন্ধ। তাকে যে তার আগেকার পাপ থেকে শুচি করা হয়েছে তা সে ভুলে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকের ভিতরে এই গুণগুলো নেই সে বেশী দূর দেখতে পায় না, সে অন্ধ। তাকে যে তার আগেকার গুনাহ্‌ থেকে পাক-সাফ করা হয়েছে তা সে ভুলে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলি যার নেই সে অদূরদর্শী, অন্ধ। তার বিগত জীবনের পাপ যে ক্ষমা করা হয়েছে সেকথা ভুলে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এইসব গুণগুলি যার নেই সে পরিষ্কারভাবে দেখতে পায় না, সে অন্ধ৷ সে ভুলে গেছে যে তার অতীতের সকল পাপ ধুয়ে দেওয়া হয়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই সব যার নেই, সে অন্ধ, বেশি দূর দেখতে পায় না, তিনি নিজের পূর্বের পাপসমূহ মার্জনা করে পরিষ্কার করতে ভুলে গিয়েছে।