2 Peter 2:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু লোকদের মধ্যে যেমন ভণ্ড নবীরা উঠেছিল; সেইভাবে তোমাদের মধ্যেও ভণ্ড শিক্ষকরা উপস্থিত হবে, তারা গোপনে ধ্বংসকারী দলভেদ উপস্থিত করবে, যিনি তাদেরকে ক্রয় করেছেন, সেই অধিপতিকেও অস্বীকার করবে, এভাবে শীঘ্র নিজেদের বিনাশ ঘটাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, সেই ইস্রায়েলী প্রজাদের মধ্যে ভণ্ড ভাববাদীরাও ছিল, যেমন তোমাদের মধ্যে ভণ্ড শিক্ষকদের দেখা যাবে। তারা গোপনে ধ্বংসাত্মক মতবাদ প্রচার করবে, এমনকি, যিনি তাদের কিনে নিয়েছেন, সেই সার্বভৌম প্রভুকেই অস্বীকার করবে—তারা দ্রুত নিজেদের বিনাশ ডেকে আনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভাক্ত ভাববাদিগণও উৎপন্ন হইয়াছিল; সেই প্রকারে তোমাদের মধ্যেও ভাক্ত গুরুরা উপস্থিত হইবে, তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে, যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন, সেই অধিপতিকেও অস্বীকার করিবে, এইরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অতীতে ঈশ্বরের লোকদের মধ্যে ভণ্ড ভাববাদীরা ছিল৷ একইভাবে তোমাদের দলের মধ্যে কিছু কিছু ভণ্ড শিক্ষক প্রবেশ করবে৷ তারা ভুল শিক্ষা দেবে; য়ে শিক্ষা গ্রহণ করলে লোকেদের সর্বনাশ হবে৷ সেই ভণ্ড শিক্ষকরা এমন কৌশলে তোমাদের শিক্ষা দেবে যাতে তারা য়ে ভ্রান্ত শিক্ষা দিচ্ছে এ তোমরা ধরতে পারবে না৷ তারা, এমন কি, প্রভু যিনি মুক্তি এনে দিয়েছেন তাঁকে পর্যন্ত অস্বীকার করবে৷ তাই তাদের নিজেদের ধ্বংস তারা সত্বর ডেকে আনবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ইস্রায়েলীয়দের মধ্যে ভন্ড ভাববাদীরাও এসেছিল; সেইভাবে তোমাদের মধ্যেও ভন্ড শিক্ষকরা আসবে, তারা গোপনে ধ্বংসাত্মক ধর্মদ্রোহীতা নিয়ে আসবে, যিনি তাদেরকে কিনেছেন, সেই প্রভুকেও অস্বীকার করবে, এইভাবে তাড়াতাড়ি নিজেদের বিনাশ ঘটাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভাক্ত ভাববাদিগণও উৎপন্ন হইয়াছিল; সেই প্রকারে তোমাদের মধ্যেও ভাক্ত গুরুরা উপস্থিত হইবে, তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে, যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন, সেই অধিপতিকেও অস্বীকার করিবে, এইরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ইস্রায়েলীয়দের মধ্যে যেমন ভণ্ড নবী ছিল তেমনি তোমাদের মধ্যেও ভণ্ড শিক্ষক থাকবে। তারা চুপি চুপি এমন সব ভুল শিক্ষা নিয়ে আসবে যা মানুষকে ধ্বংস করে দেবে; এমন কি, যিনি তাদের কিনেছেন সেই প্রভুকে পর্যন্ত তারা অস্বীকার করবে। এইভাবে তারা শীঘ্রই নিজেদের উপরে ধ্বংস ডেকে আনবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু বনি-ইসরাইলদের মধ্যে যেমন ভণ্ড নবী ছিল তেমনি তোমাদের মধ্যেও ভণ্ড শিক্ষক থাকবে। তারা চুপি চুপি এমন সব ভুল শিক্ষা নিয়ে আসবে যা মানুষকে ধ্বংস করে দেবে; এমন কি, যিনি তাদের কিনেছেন সেই প্রভুকে পর্যন্ত তারা অস্বীকার করবে। এইভাবে তারা শীঘ্রই নিজেদের উপরে ধ্বংস ডেকে আনবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন সমাজে যেভাবে ভণ্ড নবীদের উদ্ভব হয়েছিল, সেইভাবে তোমাদের মাঝেও ভণ্ড গুরুদের আবির্ভাব ঘটবে। তারা সন্তর্পণে সর্বনাশা ভ্রান্ত মত প্রচার করবে। যিনি তাদের উদ্ধার করেছেন, সেই প্রভুকেই তারা অস্বীকার করে নিজেদের বিনাশ দ্রুত ডেকে আনবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে ঈশ্বরের লোকদের মধ্যে ভণ্ড ভাববাদীরা ছিল৷ একইভাবে তোমাদের দলের মধ্যে কিছু কিছু ভণ্ড শিক্ষক প্রবেশ করবে৷ তারা ভুল শিক্ষা দেবে, যে শিক্ষা গ্রহণ করলে লোকেদের সর্বনাশ হবে৷ সেই ভণ্ড শিক্ষকরা এমন কৌশলে তোমাদের শিক্ষা দেবে যাতে তারা যে ভ্রান্ত শিক্ষা দিচ্ছে সেটা তোমরা ধরতে পারবে না৷ তারা, এমন কি প্রভু যিনি মুক্তি এনে দিয়েছেন তাঁকে পর্যন্ত অস্বীকার করবে৷ তাই তাদের নিজেদের ধ্বংস তারা সত্বর ডেকে আনবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলীয়দের মধ্যে ভণ্ড ভাববাদীরাও এসেছিল; সেইভাবে তোমাদের মধ্যেও ভণ্ড শিক্ষকরা আসবে, তারা গোপনে ধ্বংসাত্মক ধর্মদ্রোহীতা নিয়ে আসবে, যিনি তাদেরকে কিনেছেন, সেই প্রভুকেও অস্বীকার করবে, এই ভাবে তাড়াতাড়ি নিজেদের বিনাশ ঘটাবে।