2 Peter 2:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিশেষত যারা গুনাহ্-স্বভাবের বশবর্তী হয়ে গুনাহ্-স্বভাবের নাপাক অভিলাষে চলে ও প্রভুত্ব অবজ্ঞা করে, তাদেরকে শাস্তি দেবেন। এরা দুঃসাহসী, স্বেচ্ছাচারী; যারা গৌরবের পাত্র, এরা তাদের নিন্দা করতে ভয় করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা বিশেষরূপে তাদের ক্ষেত্রে সত্য, যারা পাপময় প্রবৃত্তির কলুষিত কামনাবাসনার অনুসারী হয় ও কর্তৃত্বকে অবজ্ঞা করে। এরা দুঃসাহসী ও উদ্ধত, এরা দিব্যজনেদের নিন্দা করতে ভয় পায় না;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিশেষতঃ যাহারা মাংসের অনুবর্ত্তী হইয়া অশুচি ভোগের অভিলাষে চলে, ও প্রভুত্ব অবজ্ঞা করে, তাহাদিগকে দণ্ড দিবেন। তাহারা দুঃসাহসী, স্বেচ্ছাচারী; যাহারা গৌরবের পাত্র, তাহাদের নিন্দা করিতে ভয় করে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ দণ্ড বিশেষভাবে তাদের জন্য, যাঁরা দুর্নীতিপরায়ণ ও কামাতুর, অধার্মিক স্বভাবের অনুসারী এবং যাঁরা প্রভুর কর্তৃত্ত্বকে সম্মান করে না৷ এই সকল ভণ্ড শিক্ষকরা দুঃসাহসী ও একগুঁয়ে এবং মহিমান্বিত স্বর্গদূতের বিরুদ্ধে মন্দ কথা বলতে ভয় পায় না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বিশেষভাবে যারা মাংসিক দুর্নীতিগ্রস্থ ইচ্ছা অনুসারে চলে, ও কর্তৃত্ব অমান্য করে, তাদেরকে শাস্তি দেবেন। তারা দুঃসাহসী, স্বেচ্ছাচারী, যারা গৌরবের পাত্র, সেই স্বর্গদূতকে নিন্দা করতে ভয় করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিশেষতঃ যাহারা মাংসের অনুবর্তী হইয়া অশুচি ভোগের অভিলাষে চলে, ও প্রভুত্ব অবজ্ঞা করে, তাহাদিগকে দণ্ড দিবেন। তাহারা দুঃসাহসী, স্বেচ্ছাচারী; যাহারা গৌরবের পাত্র, তাহাদের নিন্দা করিতে ভয় করে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিশেষ করে যারা অশুচি দৈহিক কামনা-বাসনার বশে চলে এবং শাসন অমান্য করে, তাদের তিনি অবশ্যই দণ্ড দেবেন। এরা উদ্ধত ও স্বেচ্ছাচারী। মহিমান্বিত ঊর্ধ্বলোকবাসীদেরও নিন্দা করতে এরা ভয় পায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দণ্ড বিশেষভাবে তাদের জন্য, যাঁরা দুর্নীতিপরায়ণ ও কামাতুর, অধার্মিক স্বভাবের অনুসারী এবং যারা প্রভুর কর্তৃত্ত্বকে সম্মান করে না৷ এই সকল ভণ্ড শিক্ষকরা দুঃসাহসী ও একগুঁয়ে এবং মহিমান্বিত স্বর্গদূতের বিরুদ্ধে মন্দ কথা বলতে ভয় পায় না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিশেষভাবে যারা মাংসিক দুর্নীতিগ্রস্থ ইচ্ছা অনুসারে চলে, ও কর্তৃত্ব অমান্য করে, তাদেরকে শাস্তি দেবেন। তারা দুঃসাহসী, স্বেচ্ছাচারী, যারা গৌরবের পাত্র, সেই স্বর্গদূতকে নিন্দা করতে ভয় করে না।