2 Peter 2:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফেরেশতারা যদিও শক্তিতে ও পরাক্রমে মহত্তর, তবুও প্রভুর কাছে তাঁরা তাঁদের বিরুদ্ধে নিন্দাপূর্ণ বিচার উপস্থিত করেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও স্বর্গদূতেরা, যদিও তাঁরা বেশি শক্তিশালী ও বেশি ক্ষমতাসম্পন্ন, তাঁরা কিন্তু এদের বিরুদ্ধে প্রভুর সাক্ষাতে কুৎসাপূর্ণ অভিযোগ করেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্বর্গদূতগণ যদিও বলে ও পরাক্রমে মহত্তর, তথাপি প্রভুর কাছে তাঁহারাও উহাঁদের বিরুদ্ধে নিন্দাপূর্ণ বিচার উপস্থিত করেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ সব ভণ্ড শিক্ষকদের চেয়ে স্বর্গদূতরা শক্তিতে ও পরাক্রমে বড় হয়েও প্রভুর কাছে তাদের বিষয়ে কুত্সাজনক অভিযোগ আনেন না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
স্বর্গ দূতেরা যদিও বলে ও ক্ষমতায় বৃহত্তর এবং সব পুরুষদের তুলনায় বেশি, কিন্তু প্রভুর কাছে তাঁরাও স্বর্গদূতকে নিন্দাপূর্ণ বিচার করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্বর্গদূতগণ যদিও বলে ও পরাক্রমে মহত্তর, তথাপি প্রভুর কাছে তাঁহারাও উঁহাদের বিরুদ্ধে নিন্দাপূর্ণ বিচার উপস্থিত করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অথচ স্বর্গদুতেরা শক্তি ও ক্ষমতায় মহান হলেও প্রভুর কাছে তাঁদের সম্বন্ধে এমন কোন নালিশ করেন না যাতে নিন্দার কথা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অথচ ফেরেশতারা শক্তি ও ক্ষমতায় মহান হলেও প্রভুর কাছে তাঁদের সম্বন্ধে এমন কোন নালিশ করেন না যাতে নিন্দার কথা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এদের চেয়ে শক্তিধর ও বিক্রমী স্বর্গদূতেরা প্রভু পরমেশ্বরের সামনে এদের নিন্দা বা বিচার করেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সব ভণ্ড শিক্ষকদের চেয়ে স্বর্গদূতরা শক্তিতে ও পরাক্রমে বড় হয়েও প্রভুর কাছে তাদের বিষয়ে কুৎসাজনক অভিযোগ আনেন না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্বর্গ দূতেরা যদিও বলে ও ক্ষমতায় বৃহত্তর এবং সব পুরুষদের তুলনায় বেশি, কিন্তু প্রভুর কাছে তাঁরাও স্বর্গদূতকে নিন্দাপূর্ণ বিচার করেন না।