2 Peter 2:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে সমস্ত বুদ্ধিবিহীন জীবজন্তু স্বভাবত ধরে মেরে ফেলবার জন্যই যাদের জন্ম, এই লোকেরা তাদের মতই। তারা যা বোঝে না, তার নিন্দা করে; যেমন ঐ পশুরা বিনষ্ট হয় তারাও তেমনি বিনষ্ট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এই লোকেরা যে বিষয় বোঝে না, সেই বিষয়েরই নিন্দা করে। তারা হিংস্র পশুর মতো, ইতর প্রবৃত্তির প্রাণী, তাদের জন্ম কেবলমাত্র ধরা পড়ে ধ্বংস হওয়ার জন্যই হয়েছে। পশুর মতোই তারা বিনষ্ট হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ইহারা, ধৃত হইবার ও ক্ষয় পাইবার নিমিত্ত জাত বুদ্ধিবিহীন প্রাণীমাত্র পশুদের ন্যায়, যাহা না বুঝে, তাহার নিন্দা করিতে করিতে আপনাদের ক্ষয়ে ক্ষয় পাইবে, অন্যায়ের বেতনস্বরূপে অন্যায় ভোগ করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই ভণ্ড শিক্ষকরা বিচার বুদ্ধিহীন পশুর মতো, যাঁরা তাদের সহজাত প্রবৃত্তির বশে কাজ করে৷ এরা জন্মেছে ধরা পড়তে ও নিহত হবার জন্য৷ বন্য পশুদের মতোই এই শিক্ষকরা ধ্বংস হয়ে যাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু এরা, স্বাভাবিকভাবে ধৃত হবার ও বিনাশ হবার জন্য বুদ্ধিহীন প্রাণীমাত্র পশুদের মত, তারা জানে না যে স্বর্গদূতকে নিন্দা করছে, তার জন্য তারা ধ্বংস হয়ে যাবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ইহারা, ধৃত হইবার ও ক্ষয় পাইবার নিমিত্ত জাত বুদ্ধিবিহীন প্রাণীমাত্র পশুদের ন্যায়, যাহা না বুঝে, তাহার নিন্দা করিতে করিতে আপনাদের ক্ষয়ে ক্ষয় পাইবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে বুদ্ধিহীন জীব-জানোয়ারেরা তাদের স্বাভাবিক ইচ্ছার অধীন এবং ধরে মেরে ফেলবার জন্যই যাদের জন্ম, এই ভণ্ড শিক্ষকেরা তাদেরই মত। তারা যা বোঝে না তার সম্বন্ধে খারাপ কথা বলে। নিজেদের নোংরামির মধ্যেই তারা ধ্বংস হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে বুদ্ধিহীন জীব-জানোয়ারেরা তাদের স্বাভাবিক ইচ্ছার অধীন এবং ধরে মেরে ফেলবার জন্যই যাদের জন্ম, এই ভণ্ড শিক্ষকেরা তাদেরই মত। তারা যা বোঝে না তার সম্বন্ধে খারাপ কথা বলে। নিজেদের নোংরামির মধ্যেই তারা ধ্বংস হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা এমন নির্বোধ পশুর মত, যারা প্রবৃত্তির বশে পরিচালিত এবং বলি হওয়ার জন্যই যাদের জন্ম। এই অনাচারীরা যে বিষয়ে অজ্ঞ সেই বিষয় সম্পর্কেও এরা অপপ্রচার করে। ঐ পশুদের মতই তারা মারা পড়বে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভণ্ড শিক্ষকরা বিচার বুদ্ধিহীন পশুর মতো, যারা তাদের সহজাত প্রবৃত্তির বশে কাজ করে৷ এরা জন্মেছে ধরা পড়তে ও নিহত হবার জন্য৷ বন্য পশুদের মতোই এই শিক্ষকরা ধ্বংস হয়ে যাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এরা, স্বাভাবিক ভাবে ধৃত হবার ও বিনাশ হবার জন্য বুদ্ধিহীন প্রাণীমাত্র পশুদের মত, তারা জানে না যে স্বর্গদূতকে নিন্দা করছে, তার জন্য তারা ধ্বংস হয়ে যাবে,