2 Peter 2:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের চোখ জেনায় পরিপূর্ণ এবং গুনাহ্‌ থেকে বিরত হয় না; তারা অস্থিরমনাদেরকে প্রলোভিত করে; তাদের অন্তর অর্থলালসায় অভ্যস্ত; তারা বদদোয়ার সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের চোখ ব্যভিচারে পূর্ণ, তারা পাপ করতে কখনও ক্ষান্ত হয় না; যাদের মতিগতির কোনো ঠিক নেই তাদের ব্যভিচারে প্রলুব্ধ করে; তারা অর্থলালসায় অভ্যস্ত, তারা অভিশপ্ত বংশ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের চক্ষু ব্যভিচারে পরিপূর্ণ এবং পাপ হইতে নিরস্ত হইতে পারে না; তাহারা চঞ্চলমতিদিগকে প্রলোভিত করে; তাহাদের হৃদয় অর্থলালসায় অভ্যস্ত; তাহারা শাপের সন্তান।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কোন নারীকে দেখলে এই শিক্ষকরা তার প্রতি কামাসক্ত হয়৷ এরা এইভাবে পাপ করেই চলেছে৷ যাঁরা বিশ্বাসে দুর্বল তাদের তারা পাপের ফাঁদে ফেলে ফুসলিয়ে নিয়ে যায়৷ তাদের অন্তঃকরণ লোভে অভ্য়স্ত, তারা অভিশপ্ত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের চোখ ব্যভিচারে পরিপূর্ণ এবং পাপ থেকে বিরত থাকতে পারে না; তারা চঞ্চলমনাদেরকে প্রলোভিত করে; তাদের হৃদয় অর্থলালসায় অভ্যস্ত; তারা অভিশপ্তের সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের চক্ষু ব্যভিচারে পরিপূর্ণ এবং পাপ হইতে নিরস্ত হইতে পারে না; তাহারা চঞ্চলমতিদিগকে প্রলোভিত করে; তাহাদের হৃদয় অর্থলালসায় অভ্যস্ত; তাহারা শাপের সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের চোখ ব্যভিচারে ভরা এবং তারা পাপ কাজ করা কখনও বন্ধ করে না। যারা অস্থিরমনা তাদের তারা লোভ দেখিয়ে ভুল পথে নিয়ে যায়। তাদের অন্তর কেবল লোভ করতেই শিখেছে। তাদের উপর অভিশাপ রয়েছে। তারা সোজা পথ ছেড়ে ভুল পথে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের চোখ জেনায় ভরা এবং তারা গুনাহ্‌ কাজ করা কখনও বন্ধ করে না। যারা অস্থিরমনা তাদের তারা লোভ দেখিয়ে ভুল পথে নিয়ে যায়। তাদের দিল কেবল লোভ করতেই শিখেছে। তাদের উপর বদদোয়া রয়েছে। তারা সোজা পথ ছেড়ে ভুল পথে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের দৃষ্টি সর্বদাই থাকে ব্যভিচারের দিকে। পাপ থেকে তারা কখনও বিরত হয় না। অস্থিরমতি লোকদের তারা ফাঁদে ফেলে। তারা সর্বদা লোভ চরিতার্থ করতে সুদক্ষ, ঈশ্বরের অভিশাপের পাত্র তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন নারীকে দেখলে এই শিক্ষকরা তার প্রতি কামাসক্ত হয়৷ এরা এইভাবে পাপ করেই চলেছে৷ যারা বিশ্বাসে দুর্বল তাদের তারা পাপের ফাঁদে ফেলে ফুসলিয়ে নিয়ে যায়৷ তাদের অন্তঃকরণ লোভে অভ্যস্ত, তারা অভিশপ্ত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের চোখ ব্যভিচারে পরিপূর্ণ এবং পাপ থেকে বিরত থাকতে পারে না; তারা চঞ্চলমনাদেরকে প্রলোভিত করে; তাদের হৃদয় অর্থলালসায় অভ্যস্ত; তারা অভিশপ্তের সন্তান।