2 Peter 2:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সোজা পথ ত্যাগ করে বিপথগামী হয়েছে, বিয়োরের পুত্র বালামের পথ ধরেছে; সেই ব্যক্তি তো অধার্মিকতার বেতন ভালবাসত;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সহজসরল পথ ত্যাগ করে, বিয়োরের পুত্র বিলিয়মের পথ অনুসরণ করেছে, যে দুষ্টতার পারিশ্রমিক ভালোবাসতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সোজা পথ ত্যাগ করিয়া বিপথগামী হইয়াছে, বিয়োরের পুত্র বিলিয়মের পথানুগামী হইয়াছে; সেই ব্যক্তি ত অধার্ম্মিকতার বেতন ভাল বাসিত;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই ভণ্ড শিক্ষকরা সোজা পথ ছেড়ে ভুল পথে ভ্রমণ করছে৷ তারা বিযোরের পুত্র বিলিয়মকে অনুসরণ করে, যিনি মন্দ কাজের পারিশ্রমিক পেলে আনন্দ পেতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা সোজা রাস্তা ছেড়ে দিয়ে বিপথগামী হয়েছে, বিয়োরের পুত্র বিলিয়মের অনুগামী হয়েছে; সেই ব্যক্তি তো অধার্ম্মিকতার বেতন ভালবাসত;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সোজা পথ ত্যাগ করিয়া বিপথগামী হইয়াছে, বিয়োরের পুত্র বিলিয়মের পথানুগামী হইয়াছে; সেই ব্যক্তি ত অধার্মিকতার বেতন ভালবাসিত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বিয়োরের ছেলে বিলিয়মের পথ ধরেছে। বিলিয়ম মন্দ কাজের পুরস্কার পেতে চেয়েছিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বাউরের ছেলে বালামের পথ ধরেছে। বালাম খারাপ কাজের পুরস্কার পেতে চেয়েছিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সত্যের পথ ত্যাগ করে তারা বিপথগামী হয়েছে। বিয়োরের পুত্র বিলিয়ম অর্থের বিনিময়ে অন্যায় করত। এরা তারই পন্থায় চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভণ্ড শিক্ষকরা সোজা পথ ছেড়ে ভুল পথে ভ্রমণ করছে৷ তারা বিয়োরের পুত্র বিলিয়মকে অনুসরণ করে, যিনি মন্দ কাজের পারিশ্রমিক পেলে আনন্দ পেতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সোজা রাস্তা ছেড়ে দিয়ে বিপথগামী হয়েছে, বিয়োরের পুত্র বিলিয়মের অনুগামী হয়েছে; সেই ব্যক্তি তো অধার্মিকতার বেতন ভালবাসত;