2 Peter 2:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সে নিজের অপরাধের জন্য তিরষ্কৃত হল; একটি বাক্‌শক্তিহীন গাধা মানুষের মত কথা বলে সেই নবীর উম্মত্ততা নিবারণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সে তার দুষ্কর্মের জন্য কথা বলতে পারে না এমন এক পশু—এক গর্দভের দ্বারা তিরস্কৃত হল; সেই গর্দভ মানুষের ভাষায় কথা বলে সেই ভাববাদীর অন্যায় কাজ সংযত করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সে নিজ অপরাধের জন্য তিরস্কৃত হইল; এক বাক্‌শক্তিহীন গর্দ্দভ মনুষ্যের রবে কথা বলিয়া সেই ভাববাদীর ক্ষিপ্ততা নিবারণ করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু একটি গাধা বিলিয়মকে বলেছিল য়ে সে ভুল কাজ করেছে৷ গাধা পশু বলে কথা বলতে পারে না; কিন্তু এই গাধা মানুষের গলায় কথা বলে ভাববাদীকে মুর্খের মত কাজ করতে দেয় নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু সে নিজের অপরাধের জন্য তিরস্কৃত হল; এক বাকশক্তিহীন গাধা মানুষের গলায় কথা বলে সেই ভাববাদীর ক্ষিপ্ততা নিবারণ করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সে নিজ অপরাধের জন্য তিরষ্কৃত হইল; এক বাক্‌শক্তিহীন গর্দভ মনুষ্যের রবে কথা বলিয়া সেই ভাববাদীর ক্ষিপ্ততা নিবারণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তার মন্দ কাজের জন্য সে একটা বোবা গাধার কাছ থেকে ধমক্‌ খেয়েছিল। সেই গাধা মানুষের মত কথা বলে তার পাগলামিতে বাধা দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তার খারাপ কাজের জন্য সে একটা বোবা গাধার কাছ থেকে ধমক্‌ খেয়েছিল। সেই গাধা মানুষের মত কথা বলে তার পাগলামিতে বাধা দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু বিলিয়ম তার অপরাধের জন্য তিরস্কৃত হয়েছিল। তার গাধা মানুষের ভাষায় কথা বলে সেই নবী বিলিয়মের অন্যায় কার্যকলাপ সংযত করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু একটি গাধা বিলিয়মকে বলেছিল যে সে ভুল কাজ করেছে৷ গাধা পশু বলে কথা বলতে পারে না; কিন্তু এই গাধা মানুষের গলায় কথা বলে ভাববাদীকে মুর্খের মত কাজ করতে দেয় নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সে নিজের অপরাধের জন্য তিরস্কৃত হল; এক বাকশক্তিহীন গাধা মানুষের গলায় কথা বলে সেই ভাববাদীর ক্ষিপ্ততা নিবারণ করল।