2 Peter 2:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই লোকেরা পানিশূন্য ফোয়ারা, ঝড়ো হাওয়ায় বয়ে যাওয়া কুয়াশার মত, তাদের জন্য ঘোরতর অন্ধকার জমা রয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই লোকেরা জলহীন উৎস ও ঝড়ে উড়ে যাওয়া কুয়াশার মতো। তাদের জন্য ঘোরতর অন্ধকার সংরক্ষিত আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই লোকেরা নির্জল উনুই, ঝড়ে চালিত কুজ্‌ঝটিকা, তাহাদের জন্য ঘোরতর অন্ধকার সঞ্চিত রহিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই ভণ্ড শিক্ষকরা জলবিহীন ঝরণার মতো৷ ঝোড়ো হাওয়ায় বয়ে যাওয়া মেঘের মতো৷ এক ঘোর অন্ধকার কূপ এই ভণ্ড শিক্ষকদের জন্য সংরক্ষিত আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই লোকেরা জলছাড়া ঝরনার মত, ঝড়ে চালিত মেঘের মত, তাদের জন্য ঘোরতর অন্ধকার জমা রয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই লোকেরা নির্জল উনুই, ঝড়ে চালিত কুজ্‌ঝটিকা, তাহাদের জন্য ঘোরতর অন্ধকার সঞ্চিত রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লোকেরা শুকিয়ে যাওয়া ফোয়ারার মত এবং ঝোড়ো হাওয়ায় বয়ে নিয়ে যাওয়া কুয়াশার মত। ভীষণ অন্ধকার তাদের জন্য জমা করে রাখা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লোকেরা শুকিয়ে যাওয়া ঝর্ণার মত এবং ঝড়ো হাওয়ায় বয়ে নিয়ে যাওয়া কুয়াশার মত। ভীষণ অন্ধকার তাদের জন্য জমা করে রাখা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা জলহীন প্রস্রবণের মত। ঝড়ে উড়ে যাওয়া কুয়াশার মত। এদের জন্য ঘোর অন্ধকারাচ্ছ্ন গহ্বর নির্দিষ্ট রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভণ্ড শিক্ষকরা জলবিহীন ঝরণার মতো৷ ঝোড়ো হাওয়ায় বয়ে যাওয়া মেঘের মতো৷ এক ঘোর অন্ধকার কূপ এই ভণ্ড শিক্ষকদের জন্য সংরক্ষিত আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই লোকেরা জলছাড়া ঝরনার মত, ঝড়ে চালিত মেঘের মত, তাদের জন্য ঘোরতর অন্ধকার জমা রয়েছে।