2 Peter 2:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা অসার গর্বের কথা বলে গুনাহ্‌-স্বভাবের সুখাভিলাষে, লমপটতায়, সেই লোকদেরকে প্রলোভিত করে, যারা বিপথগামীদের কাছ থেকে সমপ্রতি পালিয়ে যাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তারা অসার ও দাম্ভিক উক্তি করে এবং পাপপূর্ণ দৈহিক কামনাবাসনার কথা বলে। তারা সেইসব মানুষদের প্রলোভিত করে, যারা বিপথে জীবনযাপন করার হাত থেকে সবেমাত্র উদ্ধার পেয়েছে ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা অসার গর্ব্বের কথা কহিয়া মাংসিক সুখাভিলাষে, লম্পটতায়, সেই লোকদিগকে প্রলোভিত করে, যাহারা ভ্রমাচারীদের হইতে সম্প্রতি পলায়ন করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরা শূন্যগর্ভ বড় বড় কথা বলে নিজেদের নিয়ে গর্ব করে৷ যাঁরা সম্প্রতি ভুল পথে চলা লোকদের সংসর্গ থেকে বেরিয়ে এসেছে তাদের দৈহিক আকর্ষণ ও বাসনায় প্রলুদ্ধ করে৷ এইসব লোকদের তারা পাপের ফাঁদে ফেলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তারা অসার গর্বের কথা বলে মাংসিক ইচ্ছায়, লম্পটতায়, সেই লোকদেরকে প্রলোভিত করে, যারা অন্যায়ের মধ্যে বাসকারী লোকদের মধ্যে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা অসার গর্বের কথা বলিয়া মাংসিক সুখাভিলাষে, লমপটতায়, সেই লোকদিগকে প্রলোভিত করে, যাহারা বিপথগামীদের নিকট হইতে সমপ্রতি পলায়ন করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা অসার ও বড় বড় কথা বলে এবং মানুষের পাপ-স্বভাবের কামনাপূর্ণ ইচ্ছা জাগিয়ে তুলে তারা এমন লোকদের ভুল পথে নিয়ে যায় যারা অন্যায়ের মধ্যে বাসকারী লোকদের মধ্য থেকে বের হয়ে আসবার পথে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা অসার ও বড় বড় কথা বলে এবং মানুষের গুনাহ্‌-স্বভাবের কামনাপূর্ণ ইচ্ছা জাগিয়ে তুলে তারা এমন লোকদের ভুল পথে নিয়ে যায় যারা অন্যায়ের মধ্যে বাসকারী লোকদের মধ্য থেকে বের হয়ে আসবার পথে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভ্রান্ত মতাবলম্বীদের প্রচার থেকে যারা সদ্য উদ্ধার পেয়েছে তাদের কাছে এরা অসার আস্ফালন করে এবং দৈহিক কামনাবাসনার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরা শূন্যগর্ভ বড় বড় কথা বলে নিজেদের নিয়ে গর্ব করে৷ যারা সম্প্রতি ভুল পথে চলা লোকদের সংসর্গ থেকে বেরিয়ে এসেছে তাদের দৈহিক আকর্ষণ ও বাসনায় প্রলুদ্ধ করে৷ এইসব লোকদের তারা পাপের ফাঁদে ফেলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা অসার গর্বের কথা বলে মাংসিক ইচ্ছায়, লম্পটতায়, সেই লোকদেরকে প্রলোভিত করে, যারা অন্যায়ের মধ্যে বাসকারী লোকদের মধ্যে ছিল।