2 Peter 2:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাদের কাছে স্বাধীনতার ওয়াদা করে, কিন্তু নিজেরাই অনাচারের গোলাম; কেননা যে যার দ্বারা পরাভূত, সে তার গোলামীতে আবদ্ধ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ভণ্ড শিক্ষকেরা তাদের কাছে স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়, অথচ তারা নিজেরাই অনৈতিকতার ক্রীতদাস, কারণ মানুষের উপরে যা প্রভুত্ব করে, মানুষ তারই দাস।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাহাদের কাছে স্বাধীনতার প্রতিজ্ঞা করে, কিন্তু আপনারা ক্ষয়ের দাস; কেননা যে যাহার দ্বারা পরাভূত, সে তাহার দাসত্বে আনীত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরা তাদের স্বাধীনতার প্রলোভন দেখায়; কিন্তু নিজেরা সেইসব মন্দের দাস য়েগুলি ধ্বংসের পথগামী, কারণ মানুষ তারই দাস যা তাকে চালনা করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা তাদের কাছে স্বাধীনতার প্রতিজ্ঞা করে, কিন্তু তারা ক্ষয়ের দাস; কারণ যে যার মাধ্যমে পরাজিত, সে তার দাস হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাহাদের কাছে স্বাধীনতার প্রতিজ্ঞা করে, কিন্তু আপনারা ক্ষয়ের দাস; কেননা যে যাহার দ্বারা পরাভূত, সে তাহার দাসত্বে আনীত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ভণ্ড শিক্ষকেরা সেই লোকদের স্বাধীনতা দেবার প্রতিজ্ঞা করে বটে, কিন্তু নিজেরা জঘন্য কাজের দাস হয়ে থাকে; কারণ কেউ যদি কোন কিছুর কাছে হার মানে তবে সে তার দাস হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ভণ্ড শিক্ষকেরা সেই লোকদের স্বাধীনতা দেবার ওয়াদা করে বটে, কিন্তু নিজেরা জঘন্য কাজের গোলাম হয়ে থাকে; কারণ কেউ যদি কোন কিছুর কাছে হার মানে তবে সে তার গোলাম হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা তাদের মুক্তির প্রতিশ্রুতি দেয়। কিন্তু এরা নিজেরাই অনাচারের ক্রীতদাস। কারণ যে যার দ্বারা বশীভূত সে তারই দাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরা তাদের স্বাধীনতার প্রলোভন দেখায়; কিন্তু নিজেরা সেইসব মন্দের দাস যেগুলি ধ্বংসের পথগামী, কারণ মানুষ তারই দাস যা তাকে চালনা করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের কাছে স্বাধীনতার প্রতিজ্ঞা করে, কিন্তু তারা ক্ষয়ের দাস; কারণ যে যার মাধ্যমে পরাজিত, সে তার দাস হয়।