2 Peter 2:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমাদের প্রভু ও নাজাতদাতা ঈসা মসীহের তত্ত্বজ্ঞান লাভ করার ফলে দুনিয়ার মন্দতাগুলো থেকে পালিয়ে আসবার পর যদি তারা পুনরায় তাতে জড়িত হয়ে পরাভূত হয়, তবে তাদের প্রথম দশার চেয়ে শেষ দশা আরও খারাপ হয়ে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টকে জানার পর তারা যদি জগতের কলুষতা থেকে মুক্ত হয়ে আবার তারই মধ্যে জড়িয়ে পড়ে ও পরাজিত হয়, তাহলে তাদের প্রথম অবস্থার চেয়ে শেষের অবস্থা হবে আরও শোচনীয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমাদের প্রভু ও ত্রাণকর্ত্তা যীশু খ্রীষ্টের তত্ত্বজ্ঞানে সংসারের অশুচি বিষয়সমূহ এড়াইবার পর যদি তাহারা পুনরায় তাহাতে পাশবদ্ধ হইয়া পরাভূত হয়, তবে তাহাদের প্রথম দশা অপেক্ষা শেষ দশা আরও মন্দ হইয়া পড়ে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্ট সম্পর্কে জ্ঞান লাভ করে সংসারের অশুচি বিষয়গুলি থেকে মুক্ত হয়েছিল, তারা যদি তাদের পুরানো পাপের জীবনে ফিরে যায় তবে তাদের পরের অবস্থা আগের অবস্থা থেকে আরো খারাপ হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমাদের প্রভু ও মুক্তিদাতা যীশু খ্রীষ্টের তত্ত্বজ্ঞানে সংসারের অশুচী বিষয়গুলি এড়াবার পর যদি তারা আবার তাতে জড়িয়ে গিয়ে পরাজিত হয়, তবে তাদের প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়ে পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের তত্ত্বজ্ঞানে সংসারের অশুচি বিষয় সমূহ এড়াইবার পর যদি তাহারা পুনরায় তাহাতে পাশবদ্ধ হইয়া পরাভূত হয়, তবে তাহাদের প্রথম দশা অপেক্ষা শেষ দশা আরও মন্দ হইয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের প্রভু ও উদ্ধারকর্তা যীশু খ্রীষ্টকে গভীর ভাবে জানবার ফলে জগতের মন্দতা থেকে পালিয়ে গিয়েও যখন তারা আবার সেই একই মন্দের মধ্যে জড়িয়ে পড়ে তার কাছে হার মেনেছে, তখন তাদের প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের প্রভু ও নাজাতদাতা ঈসা মসীহ্কে গভীর ভাবে জানবার ফলে দুনিয়ার খারাপী থেকে পালিয়ে গিয়েও যখন তারা আবার সেই একই খারাপীর মধ্যে জড়িয়ে পড়ে তার কাছে হার মেনেছে, তখন তাদের প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের বিষয়ে জ্ঞান লাভ করে জগতের অশুচিতা থেকে উদ্ধার পাওয়ার পরেও যদি তারা আবার ঐ সমস্ত ব্যাপারে জড়িয়ে পড়ে পরাজিত হয়, তাহলে তাদের আগের চেয়ে শেষের দশা আরও খারাপ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্ট সম্পর্কে জ্ঞান লাভ করে সংসারের অশুচি বিষয়গুলি থেকে মুক্ত হয়েছিল, তারা যদি তাদের পুরানো পাপের জীবনে ফিরে যায় তবে তাদের পরের অবস্থা আগের অবস্থা থেকে আরো খারাপ হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমাদের প্রভু ও মুক্তিদাতা যীশু খ্রীষ্টের তত্ত্বজ্ঞানে জগতের অশুচি বিষয়গুলি এড়াবার পর যদি তারা আবার তাতে জড়িয়ে গিয়ে পরাজিত হয়, তবে তাদের প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়ে পড়ে।