2 Peter 2:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ধার্মিকতার পথ জানার পর তাদের যে পবিত্র হুকুম দেওয়া হয়েছে তা থেকে সরে যাওয়ার চেয়ে বরং সেই পথ অজ্ঞাত থাকা তাদের পক্ষে আরও ভাল ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পক্ষে ধার্মিকতার পথ জেনে ও তাদের কাছে যে পবিত্র অনুশাসন দেওয়া হয়েছিল, তা অমান্য করার চেয়ে, সেই পথ না-জানাই তাদের পক্ষে ভালো ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ধার্ম্মিকতার পথ জানিয়া তাহাদের কাছে সমর্পিত পবিত্র আজ্ঞা হইতে সরিয়া যাওয়া অপেক্ষা বরং সেই পথ অজ্ঞাত থাকা তাহাদের পক্ষে আরও ভাল ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে পবিত্র শিক্ষা তারা লাভ করেছিল, তারা যদি সেই পবিত্র শিক্ষা থেকে সরে যায় তবে তাদের পক্ষে সেই সত্য পথ না জানাই ভাল ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ধার্ম্মিকতার পথ জেনে তাদের কাছে সমর্পিত পবিত্র নিয়ম থেকে সরে যাওয়া অপেক্ষা বরং সেই রাস্তা অজানা থাকা তাদের পক্ষে আরও ভাল ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ধার্মিকতার পথ জানিয়া তাহাদের কাছে সমর্পিত পবিত্র আজ্ঞা হইতে সরিয়া যাওয়া অপেক্ষা বরং সেই পথ অজ্ঞাত থাকা তাহাদের পক্ষে আরও ভাল ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও তারা সৎ জীবনের পথ জানত তবুও যে পবিত্র আদেশ তাদের দেওয়া হয়েছিল তা তারা অগ্রাহ্য করেছিল। এই অবস্থায় তাদের পক্ষে বরং ঠিক পথ না জানাই ভাল ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও তারা সৎ জীবনের পথ জানত তবুও যে পবিত্র হুকুম তাদের দেওয়া হয়েছিল তা তারা অগ্রাহ্য করেছিল। এই অবস্থায় তাদের পক্ষে বরং ঠিক পথ না জানাই ভাল ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধর্মের পথ জানার পর তাদের যে সমস্ত পবিত্র নির্দেশ দেওয়া হয়েছিল তা অমান্য করার চেয়ে বরং সেই পথ না জানাই তাদের পক্ষে ভাল ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে পবিত্র শিক্ষা তারা লাভ করেছিল, তারা যদি সেই পবিত্র শিক্ষা থেকে সরে যায় তবে তাদের পক্ষে সেই সত্য পথ না জানাই ভাল ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ধার্মিকতার পথ জেনে তাদের কাছে সমর্পিত পবিত্র নিয়ম থেকে সরে যাওয়া অপেক্ষা বরং সেই রাস্তা অজানা থাকা তাদের পক্ষে আরও ভাল ছিল।