2 Peter 2:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের সম্পর্কে এই প্রবাদ এই সত্য বলে প্রমাণিত হল, “কুকুর তার বমির দিকে ফেরে,” আর শূকরকে ধোয়ানো হলেও সে কাদায় গড়াগড়ি দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পক্ষে এই প্রবাদ সত্যি: “কুকুর তার বমির দিকে ফিরে যায়,” আর “পরিচ্ছন্ন শূকর কাদায় গড়াগড়ি দিতে ফিরে যায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদিগেতে এই সত্য প্রবাদ ফলিয়াছে,— “কুকুর ফিরে আপন বমির দিকে,” আর ধৌত শূকর ফিরে কাদায় গড়াগড়ি দিতে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একটি প্রবাদ আছে যা তাদের ক্ষেত্রে খাটে, ‘কুকুর ফেরে নিজের বমির দিকে,’ এবং ‘শুযোরকে স্নান করালেও সে আবার যায় কাদায় গড়াগড়ি দিতে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই প্রবাদ তাদের জন্য সত্য, “কুকুর ফেরে নিজের বমির দিকে,” আর ধৌত শূকর ফেরে কাদায় গড়াগড়ি দিতে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের প্রতি এই সত্য প্রবাদ ফলিয়াছে, “কুকুর ফিরে আপন বমির দিকে,” আর ধৌত শূকর ফিরে কাদায় গড়াগড়ি দিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের সম্বন্ধে এই চলতি কথা সত্যি হয়ে উঠেছে, “কুকুর নিজের বমির দিকে ফেরে,” আর “শূকরকে ধোওয়ানো হলেও সে কাদায় গড়াগড়ি দেয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের সম্বন্ধে এই চলতি কথা সত্যি হয়ে উঠেছে, “কুকুর নিজের বমির দিকে ফেরে,” আর “শূকরকে ধোয়ানো হলেও সে কাদায় গড়াগড়ি দেয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সম্পর্কে এই প্রবাদবাক্য সত্য বলে প্রমাণিত হলঃ কুকুর ফিরে যায় নিজের বমির দিকে, স্নানের পরেও শুয়োর ছোটে কাদায় গড়াগড়ি দিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি প্রবাদ আছে যা তাদের ক্ষেত্রে খাটে, “কুকুর ফেরে নিজের বমির দিকে,” এবং “শুয়োরকে স্নান করালেও সে আবার যায় কাদায় গড়াগড়ি দিতে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই প্রবাদ তাদের জন্য সত্য, “কুকুর ফেরে নিজের বমির দিকে,” আর “ধৌত শূকর ফেরে কাদায় গড়াগড়ি দিতে।”