2 Peter 2:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যে ফেরেশতারা গুনাহ্‌ করেছিল আল্লাহ্‌ তাদেরকে মাফ করেন নি, কিন্তু দোজখের অন্ধকার কারাকূপে ফেলে দিয়ে বিচারের জন্য রেখে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ স্বর্গদূতেরা পাপ করলে, ঈশ্বর তাদের নিষ্কৃতি না দিয়ে নরকে পাঠিয়ে দিলেন, বিচারের জন্য অন্ধকারাচ্ছন্ন পাতালে শিকল দিয়ে বন্দি করে রেখে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা পাপ করেছিল সেই স্বর্গদূতদেরও ঈশ্বর ছাড়েন নি; তিনি তাদের নরকে পাঠিয়েছিলেন৷ ঈশ্বর বিচারের দিন পর্যন্ত অন্ধকারময় গ্ব্বরে তাদের ফেলে রাখলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বর পাপে পড়ে যাওয়া দূতদের ক্ষমা করেননি, কিন্তু নরকে ফেলে দেওয়ার জন্য বিচার না হওয়া পর্যন্ত অন্ধকারের মধ্যে বেঁধে রাখলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারাকূপে সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গদূতেরা যখন পাপ করেছিল তখন ঈশ্বর তাদের ছেড়ে দেন নি বরং নরকের অন্ধকার গর্তে ফেলে দিয়ে বিচারের জন্য রেখে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরেশতারা যখন গুনাহ্‌ করেছিল তখন আল্লাহ্‌ তাদের ছেড়ে দেন নি বরং হাবিয়া-দোজখের অন্ধকার গর্তে ফেলে দিয়ে বিচারের জন্য রেখে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ যে স্বর্গদূতেরা পাপ করেছিল ঈশ্বর তাদের নিষ্কৃতি দেননি, নরকে নিক্ষেপ করেছিলেন এবং বিচারের দিন পর্যন্ত বন্দী রাখার জন্য তাদের অন্ধকারাচ্ছন্ন পাতালে রেখেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা পাপ করেছিল সেই স্বর্গদূতদেরও ঈশ্বর ছাড়েন নি; তিনি তাদের নরকে পাঠিয়েছিলেন৷ ঈশ্বর বিচারের দিন পর্যন্ত অন্ধকারময় গহ্বরে তাদের ফেলে রাখলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বর পাপে পড়ে যাওয়া দূতদের ক্ষমা করেননি, কিন্তু নরকে ফেলে দেওয়ার জন্য বিচার না হওয়া পর্যন্ত অন্ধকারের মধ্যে বেঁধে রাখলেন।