2 Peter 2:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি পুরানো দুনিয়ার প্রতি মমতা করেন নি, কিন্তু যখন ভক্তিহীনদের দুনিয়াতে বন্যা আনলেন, তখন আর সাতজনের সঙ্গে ধার্মিকতার তবলিগকারী নূহ্কে রক্ষা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি প্রাচীন পৃথিবীকে নিষ্কৃতি না দিয়ে ভক্তিহীন লোকদের উপরে মহাপ্লাবন এনেছিলেন, কিন্তু ধার্মিকতার প্রচারক নোহ ও অপর আরও সাতজনকে রক্ষা করেছিলেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি পুরাতন জগতের প্রতি মমতা করেন নাই, কিন্তু যখন ভক্তিহীনদের জগতে জলপ্লাবন আনিলেন, তখন আর সাত জনের সহিত ধার্ম্মিকতার প্রচারক নোহকে রক্ষা করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর প্রাচীন জগতকে ছেড়ে কথা বলেন নি৷ ঈশ্বরবিরোধী লোকদের জন্য ঈশ্বর জগতে জলপ্লাবন আনলেন৷ তিনি কেবলমাত্র নোহ এবং তার সঙ্গে অন্য সাতজনকে রক্ষা করেছিলেন৷ এই নোহ ঠিক পথে চলবার জন্য মানুষকে শিক্ষা দিয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি পুরানো জগতকে রেহাই দেননি, কিন্তু যখন ভক্তিহীন লোকদের মধ্যে জলপ্লাবন আনলেন, তখন আর সাত জনের সাথে ধার্ম্মিকতার প্রচারক নোহকে রক্ষা করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি পুরাতন জগতের প্রতি মমতা করেন নাই, কিন্তু যখন ভক্তিহীনদের জগতে জলপ্লাবন আনিলেন, তখন আর সাত জনের সহিত ধার্মিকতার প্রচারক নোহকে রক্ষা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তিনি সেই পুরানো জগতকেও ছেড়ে দেন নি, বরং ঈশ্বরের প্রতি ভক্তিহীন লোকদের উপর বন্যা এনেছিলেন; কিন্তু নোহ এবং অন্য সাতজনকে তিনি রক্ষা করেছিলেন। এই নোহ ঈশ্বরভক্তি সম্বন্ধে প্রচার করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তিনি সেই পুরানো দুনিয়াকেও ছেড়ে দেন নি, বরং আল্লাহ্র প্রতি ভয়হীন লোকদের উপর বন্যা এনেছিলেন; কিন্তু নবী নূহ্ এবং অন্য সাতজনকে তিনি রক্ষা করেছিলেন। নবী নূহ্ আল্লাহ্-ভয় সম্বন্ধে তবলিগ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি প্লাবনে অনাচারীদের ধ্বংস করার সময় পুরাকালের জগতকে রেহাই দেননি, কেবলমাত্র ধর্মশীলতার প্রচারক নোহ এবং তাঁর সাতজন সঙ্গীর প্রাণ রক্ষা করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর প্রাচীন জগতকে ছেড়ে কথা বলেন নি৷ ঈশ্বরবিরোধী লোকদের জন্য ঈশ্বর জগতে জলপ্লাবন আনলেন৷ তিনি কেবলমাত্র নোহ এবং তার সঙ্গে অন্য সাতজনকে রক্ষা করেছিলেন৷ এই নোহ ঠিক পথে চলবার জন্য মানুষকে শিক্ষা দিয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি পুরানো জগতকে রেহাই দেননি, কিন্তু যখন ভক্তিহীন লোকদের মধ্যে জলপ্লাবন আনলেন, তখন আর সাত জনের সাথে ধার্মিকতার প্রচারক নোহকে রক্ষা করলেন।