2 Peter 2:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সাদুম ও আমুরা নগর আগুন দিয়ে ধ্বংস করে সেই নগরের লোকদের শাস্তি দিলেন, আর যারা ভক্তিবিরুদ্ধ আচরণ করবে, তাদের দৃষ্টান্তস্বরূপ করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সদোম ও ঘমোরা নগর দুটিকে দোষী সাব্যস্ত করে ভস্মীভূত করেছিলেন, যেন ভবিষ্যতে ভক্তিহীন লোকদের প্রতি কী ঘটবে তার দৃষ্টান্ত স্থাপন করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদোম ও ঘমোরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটনরূপ দণ্ড দিলেন, যাহারা ভক্তিবিরুদ্ধ আচরণ করিবে, তাহাদের দৃষ্টান্তস্বরূপ করিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সদোম ও ঘমোরা নগরকে ঈশ্বর দণ্ডিত করেছিলেন৷ ঈশ্বর সেই দুটি নগরকে ধ্বংস করে যাঁরা তাঁর বিরোধিতা করে তাদের জন্য শেষ ফলের এক উদাহরণ হিসেবে তা স্থাপন করেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সদোম ও ঘমোরা শহর ভস্মীভূত করে লোকদেরকে শাস্তি দিলেন, যারা অধার্মিক আচরণ করবে, তাদের দৃষ্টান্তস্বরূপ করলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদোম ও ঘমোরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটনরূপ দণ্ড দিলেন, যাহারা ভক্তিবিরুদ্ধ আচরণ করিবে, তাহাদের দৃষ্টান্তস্বরূপ করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদোম এবং ঘমোরা শহর আগুন দিয়ে ধ্বংস করে ঈশ্বর সেই শহরের লোকদের শাস্তি দিয়েছিলেন এবং এইভাবে তিনি দেখিয়েছিলেন, যারা ঈশ্বরকে ভক্তি করে না তাদের অবস্থা কি হবে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাদুম এবং আমুরা শহর আগুন দিয়ে ধ্বংস করে আল্লাহ্‌ সেই শহরের লোকদের শাস্তি দিয়েছিলেন এবং এইভাবে তিনি দেখিয়েছিলেন, যারা আল্লাহ্‌কে ভয় করে না তাদের অবস্থা কি হবে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সদোম ও ঘমোরা নগর দুটিকে সম্পূর্ণ ভস্মীভূত করে অসাধু লোকেদের সম্মুখে তা দৃষ্টান্তস্বরূপ স্থাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সদোম ও ঘমোরা নগরকে ঈশ্বর দণ্ডিত করেছিলেন৷ ঈশ্বর সেই দুটি নগরকে ধ্বংস করে যাঁরা তাঁর বিরোধিতা করে তাদের জন্য শেষ ফলের এক উদাহরণ হিসেবে তা স্থাপন করেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদোম ও ঘমোরা শহর ভস্মীভূত করে লোকদেরকে শাস্তি দিলেন, যারা অধার্ম্মিক আচরণ করবে, তাদের দৃষ্টান্তস্বরূপ করলেন;