2 Peter 2:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই ধার্মিক লূতকে উদ্ধার করলেন, যিনি ধর্মহীনদের লমপটতায় কষ্ট পেতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু লোট নামের এক ধার্মিক ব্যক্তিকে, যিনি উচ্ছৃঙ্খল মানুষদের স্বেচ্ছাচারে যন্ত্রণাভোগ করতেন, তাঁকে তিনি উদ্ধার করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই ধার্ম্মিক লোটকে উদ্ধার করিলেন, যিনি ধর্ম্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ ধ্বংসপ্রাপ্ত নগরী থেকে ঈশ্বর লোটকে উদ্ধার করেছিলেন৷ লোট ভাল লোক ছিলেন এবং ঐ নগরের দুষ্ট লোকদের অনৈতিক চালচলনে তিনি পীড়িত হতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই ধার্ম্মিক লোটকে উদ্ধার করলেন, যিনি অধার্ম্মিকদের লম্পটতায় কষ্ট পেতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই ধার্মিক লোটকে উদ্ধার করিলেন, যিনি ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু লোটকে তিনি রক্ষা করেছিলেন। লোট ঈশ্বরভক্ত লোক ছিলেন। সেখানকার আইন-অমান্যকারী লোকদের লমপটতায় তিনি কষ্ট পেতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু লুতকে তিনি রক্ষা করেছিলেন। লুত আল্লাহ্‌ভক্ত লোক ছিলেন। সেখানকার আইন্তঅমান্যকারী লোকদের লমপটতায় তিনি কষ্ট পেতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দুর্জনদের অত্যাচারে নিপীড়িত লোটকে তিনি উদ্ধার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ ধ্বংসপ্রাপ্ত নগরী থেকে ঈশ্বর লোটকে উদ্ধার করেছিলেন৷ লোট ভাল লোক ছিলেন এবং ঐ নগরের দুষ্ট লোকদের অনৈতিক চালচলনে তিনি পীড়িত হতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই ধার্মিক লোটকে উদ্ধার করলেন, যিনি অধার্মিকদের লম্পটতায় কষ্ট পেতেন।