2 Peter 2:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সেই ধার্মিক ব্যক্তি তাদের মধ্যে বাস করার সময়, তাদের অধর্মের কাজ দেখে-শুনে প্রতিদিন তাঁর ধর্মশীল প্রাণ ভীষণ কষ্ট পেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(কারণ সেই ধার্মিক ব্যক্তি দিনের পর দিন তাদের মধ্যে বাস করে, তাদের অনাচার দেখে ও শুনে, তাঁর ধর্মময় প্রাণে কষ্ট পেতেন)—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সেই ধার্ম্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে, দেখিয়া শুনিয়া তাহাদের অধর্ম্মকার্য্য প্রযুক্ত দিন দিন আপন ধর্ম্মশীল প্রাণকে যাতনা দিতেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই নীতিপরায়ণ মানুষ ঐ দুষ্ট লোকদের মধ্যে দিনের পর দিন বাস করতেন৷ তাঁর ধার্মিক আত্মা এই সকল লোকদের বেআইনী কাজকর্ম দেখে এবং এগুলির কথা শুনে যন্ত্রণা ভোগ করতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ সেই ধার্ম্মিক ব্যক্তি তাদের মধ্যে বাস করতে করতে, দেখে শুনে তাদের অধর্ম্ম কাজের জন্য দিন দিন নিজের ধর্ম্মশীল প্রাণকে যন্ত্রণা দিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সেই ধার্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে, দেখিয়া শুনিয়া তাহাদের অধর্মকার্য প্রযুক্ত দিন দিন আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ঈশ্বরভক্ত লোকটি তাদের মধ্যে বাস করে দিনের পর দিন তাদের কাজ দেখতেন ও তাদের কথা শুনতেন, আর আইন-কানুনের বিরুদ্ধে তাদের কাজ করতে দেখে তাঁর ঈশ্বরভক্ত অন্তরে খুব বেদনা পেতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই আল্লাহ্‌ভক্ত লোকটি তাদের মধ্যে বাস করে দিনের পর দিন তাদের কাজ দেখতেন ও তাদের কথা শুনতেন, আর শরীয়তের বিরুদ্ধে তাদের কাজ করতে দেখে তাঁর আল্লাহ্‌ভক্ত দিলে খুব বেদনা পেতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সাধু ব্যক্তি তাদের সমাজে বাস করার সময় দিনের পর দিন তাদের অনাচার দেখে নিদারুণ দুঃখ পেতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই নীতিপরায়ণ মানুষ ঐ দুষ্ট লোকদের মধ্যে দিনের পর দিন বাস করতেন৷ তাঁর ধার্মিক আত্মা এই সকল লোকদের বেআইনী কাজকর্ম দেখে এবং এগুলির কথা শুনে যন্ত্রণা ভোগ করতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেই ধার্মিক ব্যক্তি তাদের মধ্যে বাস করতে করতে, দেখে শুনে তাদের অধর্ম্ম কাজের জন্য দিন দিন নিজের ধর্ম্মশীল প্রাণকে যন্ত্রণা দিতেন।