2 Peter 2:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে জানি, প্রভু আল্লাহ্‌ভক্তদেরকে পরীক্ষা থেকে উদ্ধার করতে এবং অধার্মিকদেরকে শাস্তি পাবার জন্য বিচার-দিন পর্যন্ত রাখতে জানেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তাই হয়, তাহলে প্রভু জানেন, কীভাবে ধার্মিকদের বিভিন্ন পরীক্ষা থেকে উদ্ধার করতে হয় এবং অধার্মিকদের কীভাবে বিচারদিনের জন্য রাখতে হয়, যদিও সেই সময় পর্যন্ত তাদের শাস্তি অব্যাহত রাখেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে জানি, প্রভু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে, এবং অধার্ম্মিকদিগকে দণ্ডাধীনে বিচারদিনের জন্য রাখিতে জানেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হ্যাঁ, ঈশ্বরই এই সকল কার্য় সাধন করলেন৷ তাই প্রভু ঈশ্বর জানেন যাঁরা তাঁর সেবা করে, তাদের কিভাবে উদ্ধার করতে হয়৷ তিনি তাদের সমস্ত কষ্টের সময়ে তাদের উদ্ধার করেন৷ প্রভু এও জানেন কিভাবে দুষ্ট লোকদের সেই বিচারের দিনে শাস্তি দিতে হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এতে জানি, প্রভু ভক্তদেরকে পরীক্ষা থেকে উদ্ধার করতে, এবং অধার্ম্মিকদেরকে দন্ডাধীনে বিচার দিনের জন্য রাখতে জানেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে জানি, প্রভু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে, এবং অধার্মিকদিগকে দণ্ডাধীনে বিচারদিনের জন্য রাখিতে জানেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব থেকে দেখা যায় যে, যারা প্রভুকে ভক্তি করে তাদের তিনি পরীক্ষার মধ্য থেকে রক্ষা করতে জানেন। এছাড়া যারা ঈশ্বরভক্ত নয়, বিশেষভাবে যারা তাদের পাপ-স্বভাবের মন্দ ইচ্ছামত চলে এবং শাসন তুচ্ছ করে, তিনি তাদের শাস্তি পাবার জন্য বিচারের দিন পর্যন্ত রাখতেও জানেন। এই ভণ্ড শিক্ষকেরা দুঃসাহসী। তারা নিজেদের ইচ্ছামত চলে এবং মহাকাশের গৌরবের পাত্রদের বিরুদ্ধে অপমানের কথা বলতে ভয় পায় না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব থেকে দেখা যায় যে, যারা প্রভুকে ভয় করে তাদের তিনি পরীক্ষার মধ্য থেকে রক্ষা করতে জানেন। এছাড়া যারা আল্লাহ্‌ভক্ত নয়, বিশেষভাবে যারা তাদের গুনাহ্‌-স্বভাবের খারাপ ইচ্ছামত চলে এবং শাসন তুচ্ছ করে, তিনি তাদের শাস্তি পাবার জন্য রোজ হাশর পর্যন্ত রাখতেও জানেন। এই ভণ্ড শিক্ষকেরা দুঃসাহসী। তারা নিজেদের ইচ্ছামত চলে এবং আসমানের গৌরবের পাত্রদের বিরুদ্ধে কুফরী করতে ভয় পায় না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ থেকেই বোঝা যায় যে প্রভু পরমেশ্বর সঙ্কট থেকে ধর্মনিষ্ঠদের উদ্ধার করতে পারেন এবং বিচারের দিন পর্যন্ত অনাচারীদের দণ্ডাধীন রাখতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, ঈশ্বরই এই সকল কার্য সাধন করলেন৷ তাই প্রভু ঈশ্বর জানেন যারা তাঁর সেবা করে, তাদের কিভাবে উদ্ধার করতে হয়৷ তিনি তাদের সমস্ত কষ্টের সময়ে তাদের উদ্ধার করেন৷ প্রভু এও জানেন কিভাবে দুষ্ট লোকদের সেই বিচারের দিনে শাস্তি দিতে হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে জানি, প্রভু ভক্তদেরকে পরীক্ষা থেকে উদ্ধার করতে এবং অধার্মিকদেরকে দন্ডাধীনে বিচার দিনের র জন্য রাখতে জানেন।