2 Peter 3:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে যখন এ সবই বিলীন হবে, তখন তোমাদেরও পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কি রকম লোক হওয়া উচিত!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবকিছুই যখন এভাবে ধ্বংস হয়ে যাবে, তখন তোমাদের কী ধরনের মানুষ হওয়া উচিত? তোমাদের অবশ্যই পবিত্র ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সব কিছু যখন এইভাবে ধ্বংস হতে যাচ্ছে তখন চিন্তা কর কি প্রকার মানুষ হওয়া তোমাদের দরকার৷ তোমাদের পবিত্র জীবনযাপন করা উচিত এবং ঈশ্বরের সেবার্থে কাজ করা উচিত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইভাবে যখন এই সব কিছু ধ্বংস হবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কেমন লোক হওয়া তোমাদের উচিত?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন তোমাদেরও পবিত্র আচার-ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক তোমাদের হওয়া উচিত!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব কিছু যখন এইভাবে ধ্বংস হতে যাচ্ছে তখন তোমাদের কি রকম লোক হওয়া উচিত? আগ্রহের সংগে ঈশ্বরের দিনের অপেক্ষায় থেকে তোমাদের পবিত্র ও ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটানো উচিত। সেই দিন মহাকাশ পুড়তে পুড়তে ধ্বংস হয়ে যাবে এবং চাঁদ-সূর্য-তারা আগুনে গলে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব কিছু যখন এইভাবে ধ্বংস হতে যাচ্ছে তখন তোমাদের কি রকম লোক হওয়া উচিত? আগ্রহের সংগে আল্লাহ্‌র দিনের অপেক্ষায় থেকে তোমাদের পবিত্র ও আল্লাহ্‌র প্রতি ভয়পূর্ণ জীবন কাটানো উচিত। সেই দিন আসমান পুড়তে পুড়তে ধ্বংস হয়ে যাবে এবং চাঁদ-সূর্য-তারা আগুনে গলে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সবকিছুই যখন এইভাবে ধ্বংস হতে চলেছে তখন তোমরা যারা ঈশ্বরের দিনের সত্বর আগমনেরর জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছ, তোমাদের জীবন কতই না পবিত্র ও সৎ হওয়া উচিত। সেদিন আকাশমণ্ডল আগুনে জ্বলে লুপ্ত হবে এবং মৌলিক পদার্থগুলি আগুনে পুড়ে গলে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব কিছু যখন এইভাবে ধ্বংস হতে যাচ্ছে তখন চিন্তা কর কি প্রকার মানুষ হওয়া তোমাদের দরকার৷ তোমাদের পবিত্র জীবনযাপন করা উচিত এবং ঈশ্বরের সেবার্থে কাজ করা উচিত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে যখন এই সব কিছু ধ্বংস হবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কেমন লোক হওয়া তোমাদের উচিত?