2 Peter 3:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তোমরা পবিত্র নবীরা যে সব কথা বলে গেছেন সেই কালামগুলো এবং তোমাদের প্রেরিতদের মধ্য দিয়ে দেওয়া নাজাতদাতা প্রভুর হুকুমগুলো স্মরণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতীতে পবিত্র ভাববাদীরা যেসব কথা বলে গিয়েছেন এবং তোমাদের প্রেরিতশিষ্যদের মাধ্যমে প্রদত্ত আমাদের প্রভু ও উদ্ধারকর্তা যে আদেশ দিয়েছেন, আমি চাই তোমরা যেন সেগুলি মনে রাখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তোমরা পবিত্র ভাববাদিগণ কর্ত্তৃক পূর্ব্বকথিত বাক্য সকল, এবং তোমাদের প্রেরিতগণের দ্বারা দত্ত ত্রাণকর্ত্তা প্রভুর আজ্ঞা স্মরণ কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অতীতে পবিত্র ভাববাদীদের সমস্ত কথা ও প্রভু আমাদের ত্রাণকর্তার আদেশ, যা প্রেরিতদের মাধ্যমে বলা হয়েছে, তা তোমাদের স্মরণে আনতেচাইছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেমন পবিত্র ভাববাদীরা আগে যেসব কথা বলে গেছেন ও তোমরা প্রেরিতদের কাছে যে আদেশ উদ্ধারকর্তা প্রভু দিয়েছেন তা যেন তোমরা মনে কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তোমরা পবিত্র ভাববাদিগণ কর্তৃক পূর্বকথিত বাক্য সকল এবং তোমাদের প্রেরিতগণের দ্বারা দত্ত ত্রাণকর্তা প্রভুর আজ্ঞা স্মরণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র নবীরা যে সব কথা আগে বলে গেছেন সেগুলো এবং তোমাদের প্রেরিত্‌দের মধ্য দিয়ে আমাদের প্রভু ও উদ্ধারকর্তা যে আদেশ দিয়ে গেছেন, আমি চাই যেন তোমরা তা মনে রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র নবীরা যে সব কথা আগে বলে গেছেন সেগুলো এবং তোমাদের সাহাবীদের মধ্য দিয়ে আমাদের প্রভু ও নাজাতদাতা যে হুকুম দিয়ে গেছেন, আমি চাই যেন তোমরা তা মনে রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাতে পূতচরিত্র নবীরা অতীতে যে সব ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন এবং আমাদের প্রভু ও পরিত্রাতার যে সমস্ত নির্দেশ প্রেরিত-শিষ্যেরা তোমাদের জানিয়েছেন তা সবই তোমরা স্মরণে রাখতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে পবিত্র ভাববাদীদের সমস্ত কথা ও প্রভু আমাদের ত্রাণকর্তার আদেশ, যা প্রেরিতদের মাধ্যমে বলা হয়েছে, তা তোমাদের স্মরণে আনতে চাইছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন পবিত্র ভাববাদীরা আগে যেসব কথা বলে গেছেন ও তোমরা প্রেরিতদের কাছে যে আদেশ উদ্ধারকর্তা প্রভু দিয়েছেন তা যেন তোমরা মনে কর।