2 Peter 3:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং বলবে, তাঁর আগমনের ওয়াদা কোথায়? কেননা সৃষ্টির আরম্ভ থেকে যেমন চলছে, ঠিক তেমনি আমাদের পূর্বপুরুষদের মৃত্যুর পর থেকে একই রকমভাবে সমস্ত কিছু চলছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বলবে, “তাঁর পুনরাগমনের প্রতিশ্রুতির কী হল? আমাদের পিতৃপুরুষদের যখন থেকে মৃত্যু হয়েছে, সৃষ্টির রচনাকাল থেকে সবকিছু যেমন চলছিল, তেমনই চলছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং বলিবে, তাঁহার আগমনের প্রতিজ্ঞা কোথায়? কেননা যে অবধি পিতৃলোকেরা নিদ্রাগত হইয়াছেন, সেই অবধি সমস্তই সৃষ্টির আরম্ভ অবধি যেমন, তেমনই রহিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা বলবে, ‘তাঁর আগমণ সম্বন্ধে তাঁর প্রতিজ্ঞার কি হল? কারণ আমরা জানি আমাদের পিতৃপুরুষদের মারা যাওয়ার সময় থেকে, এমনকি সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সব কিছুই তো একই রকম ভাবে ঘটে চলেছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং বলবে “তাঁর আগমনের প্রতিজ্ঞা কোথায়?” কারণ যে সময় থেকে আমাদের পূর্বপুরুষরা মারা গেছেন, সেই সময় থেকে সবকিছুই সৃষ্টির শুরু থেকে যেমন, তেমনিই আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং বলিবে, তাঁহার আগমনের প্রতিজ্ঞা কোথায়? কেননা যে অবধি পিতৃলোকেরা নিদ্রাগত হইয়াছেন, সেই অবধি সমস্তই সৃষ্টির আরম্ভ অবধি যেমন, তেমনই রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর বলবে, “তাঁর আসবার যে প্রতিজ্ঞা ছিল তার কি হল? জগৎ সৃষ্টির সময় থেকে যেমন চলছিল ঠিক তেমনি আমাদের পূর্বপুরুষদের মৃত্যুর পর থেকে সব কিছু তো সেই একইভাবে চলছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর বলবে, “তাঁর আসবার যে ওয়াদা ছিল তার কি হল? দুনিয়া সৃষ্টির সময় থেকে যেমন চলছিল ঠিক তেমনি আমাদের পূর্বপুরুষদের মৃত্যুর পর থেকে সব কিছু তো সেই একইভাবে চলছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলবে, ‘তাঁর আগমনের প্রতিশ্রুতির কি হল?’ আমাদের পিতৃপুরুষেরা তো গত হয়েছেন, কিন্তু সৃষ্টির আদি থেকে যেমন ছিল এখনও সব কিছুই তেমনি চলছে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলবে, “তাঁর আগমণ সম্বন্ধে তাঁর প্রতিজ্ঞার কি হল? কারণ আমরা জানি আমাদের পিতৃপুরুষদের মারা যাওয়ার সময় থেকে, এমনকি সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত সব কিছুই তো একই রকম ভাবে ঘটে চলেছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং বলবে “তাঁর আগমনের প্রতিজ্ঞা কোথায়?” কারণ যে দিন থেকে আমাদের পূর্বপুরুষরা মারা গেছেন, সেই দিন থেকে সব কিছুই সৃষ্টির শুরু থেকে যেমন, তেমনিই আছে।