2 Peter 3:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত সেই লোকেরা ইচ্ছা করেই এই কথা ভুলে যায় যে, বহু দিন আগেই আল্লাহ্র কালামের গুণে আসমান সৃষ্টি হয়েছিল ছিল এবং পানি থেকে ও পানি দ্বারা এই দুনিয়ার সৃষ্টি হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা ইচ্ছা করেই ভুলে যায় যে, আদিতে ঈশ্বরের বাক্য দ্বারাই আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল এবং পৃথিবী জলের মধ্য থেকে ও জলের দ্বারা গঠিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ সেই লোকেরা ইচ্ছাপূর্ব্বক ইহা ভুলিয়া যায় যে, আকাশমণ্ডল, এবং জল হইতে ও জল দ্বারা স্থিতিপ্রাপ্ত পৃথিবী ঈশ্বরের বাক্যের গুণে প্রাক্কালে ছিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু বহুপূর্বে কি ঘটেছিল তা ঐসব লোকরা স্মরণ করতে চায় না৷ প্রথমে আকাশমণ্ডল ছিল এবং ঈশ্বর জলের মধ্য থেকে ও জলের দ্বারা পৃথিবী সৃষ্টি করলেন আর এসবই ঈশ্বরের মুখের বাক্য়ের দ্বারা সৃষ্টি হয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই লোকেরা ইচ্ছা করেই এটা ভুলে যায় যে, আকাশমন্ডল এবং জল থেকে ও জল দিয়ে সৃষ্টি যা অনেক আগে ঈশ্বর তাঁর বাক্য দিয়ে সৃষ্টি করেছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ সেই লোকেরা ইচ্ছাপূর্বক ইহা ভুলিয়া যায় যে, আকাশমণ্ডল, এবং জল হইতে ও জল দ্বারা স্থিতিপ্রাপ্ত পৃথিবী ঈশ্বরের বাক্যের গুণে প্রাক্কালে ছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লোকেরা ইচ্ছা করেই ভুলে যায় যে, অনেক দিন আগে ঈশ্বরের বাক্যের দ্বারা মহাকাশ সৃষ্ট হয়েছিল এবং জল দিয়ে ও জলের মধ্য থেকে পৃথিবীরও সৃষ্টি হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লোকেরা ইচ্ছা করেই ভুলে যায় যে, অনেক দিন আগে আল্লাহ্র কালামের দ্বারা আসমান সৃষ্ট হয়েছিল এবং পানি দিয়ে ও পানির মধ্য থেকে দুনিয়ারও সৃষ্টি হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ইচ্ছা করেই এ কথা এড়িয়ে যাবে যে ঈশ্বরের নির্দেশে আকাশমণ্ডল বহু পূর্বেই প্রতিষ্ঠিত হয়েছিল। জল থেকে এবং জলের উপাদানেই এই পৃথিবী সৃষ্টি হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বহুপূর্বে কি ঘটেছিল তা ঐসব লোকরা স্মরণ করতে চায় না৷ প্রথমে আকাশমণ্ডল ছিল এবং ঈশ্বর জলের মধ্য থেকে ও জলের দ্বারা পৃথিবী সৃষ্টি করলেন আর এসবই ঈশ্বরের মুখের বাক্যের দ্বারা সৃষ্টি হয়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই লোকেরা ইচ্ছা করেই এটা ভুলে যায় যে, আকাশমন্ডল এবং মাটি থেকে ও জল দিয়ে সৃষ্টি যা অনেক আগে ঈশ্বর তাঁর বাক্য দিয়ে সৃষ্টি করেছিলেন;