2 Samuel 1:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুত, তাঁর পুত্র যোনাথন, মাবুদের লোকেরা ও ইসরাইলের কুল তলোয়ারের আঘাতে মারা যাওয়াতে তাঁদের বিষয়ে তাঁরা শোক ও মাতম করলেন এবং সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সন্ধ্যা পর্যন্ত তারা শৌলের ও তাঁর ছেলে যোনাথনের, ও সদাপ্রভুর সৈন্যদলের এবং ইস্রায়েল জাতির জন্য শোকপ্রকাশ করে কেঁদেছিলেন ও উপবাস করলেন, কারণ তারা তরোয়ালের আঘাতে মারা পড়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর প্রজাগণ ও ইস্রায়েলের কুল খড়্গে পতিত হওয়াতে তাঁহাদের বিষয়ে তাঁহারা শোক ও বিলাপ এবং সন্ধ্যা পর্য্যন্ত উপবাস করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌল, তাঁহার পুত্র যোনাথন, সদাপ্রভুর প্রজাগণ ও ইস্রায়েলের কুল খড়্গে পতিত হওয়াতে তাঁহাদের বিষয়ে তাঁহারা শোক ও বিলাপ এবং সন্ধ্যা পর্যন্ত উপবাস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল ও তাঁর ছেলে যোনাথন এবং সদাপ্রভুর সৈন্যদলের যে সমস্ত ইস্রায়েলীয় যুদ্ধে মারা গেছেন তাঁদের জন্য তাঁরা সন্ধ্যা পর্যন্ত কাঁদতে ও শোক করতে লাগলেন এবং কিছুই খেলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত ও তাঁর ছেলে যোনাথন এবং মাবুদের সৈন্যদলের যে সমস্ত ইসরাইলীয় যুদ্ধে মারা গেছেন তাঁদের জন্য তাঁরা সন্ধ্যা পর্যন্ত কাঁদতে ও শোক করতে লাগলেন এবং কিছুই খেলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল ও তাঁর পুত্র যোনাথন এবং পরমেশ্বর প্রভুর প্রজা ইসরায়েলীরা এভাবে যুদ্ধে মারা যাওয়ায় তাঁরা সন্ধ্যা পর্যন্ত শোক পালন করলেন। কিছুই মুখে তুললেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা দুঃখে কাঁদতে লাগল ও সন্ধ্যা পর্যন্ত উপবাস করে রইল| তারা শৌল এবং তার পুত্র যোনাথনের মৃত্যুর জন্য শোক প্রকাশ করতে লাগল| দায়ুদ এবং তাঁর সঙ্গীরা, প্রভুর যে সমস্ত লোকরা নিহত হয়েছে তাদের জন্য এবং ইস্রায়েলের জন্য কাঁদলেন| কারণ শৌল এবং তাঁর পুত্র যোনাথন এবং বহু ইস্রায়েলীয় যুদ্ধে মারা গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌল, তাঁর ছেলে যোনাথন, সদাপ্রভুর প্রজারা ও ইস্রায়েলের কুল তরোয়ালে (মৃত) হওয়ার ফলে তাঁদের জন্য তাঁরা শোক ও বিলাপ এবং সন্ধ্যা পর্যন্ত উপোস করলেন৷