2 Samuel 1:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ ঐ সংবাদদাতা যুবককে বললেন, তুমি কোথাকার লোক? সে বললো, আমি এক জন প্রবাসীর পুত্র, আমালেকীয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ছেলেটি দাউদের কাছে এই খবরটি এনেছিল, তিনি তাকে বললেন, “তুমি কোথাকার লোক?” “আমি এক বিদেশির ছেলে, একজন অমালেকীয়,” সে উত্তর দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ ঐ সংবাদদাতা যুবককে কহিলেন, তুমি কোথাকার লোক? সে কহিল, আমি এক জন প্রবাসীর পুত্র, অমালেকীয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ ঐ সংবাদদাতা যুবককে কহিলেন, তুমি কোথাকার লোক? সে কহিল, আমি একজন প্রবাসীর পুত্র, অমালেকীয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে যুবকটি এই খবর এনেছিল দায়ূদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথাকার লোক?” উত্তরে সে বলল, “আমি এই দেশে বাসকারী একজন বিদেশী লোকের ছেলে, একজন অমালেকীয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে যুবকটি এই খবর এনেছিল দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথাকার লোক?” জবাবে সে বলল, “আমি এই দেশে বাসকারী একজন বিদেশী লোকের ছেলে, একজন আমালেকীয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সেই সংবাদদাতা যুবককে জিজ্ঞাসা করলেন, তুমি কোন দেশের লোক? সে বলল, আমি একজন অমালেকী, আপনারই দেশে থাকি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ, যে সৈনিক তাকে শৌলের মৃত্যুর সংবাদ দিয়েছিল, তার সঙ্গে কথা বললেন| দায়ুদ জিজ্ঞাসা করলেন, “তুমি কোথা থেকে আসছো?” সৈনিক উত্তর দিল, “আমি এক বিদেশীর ছেলে| আমি একজন অমালেকীয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ ঐ সংবাদদাতা যুবককে বললেন, “তুমি কোথাকার লোক?” সে বলল, “আমি একজন প্রবাসীর ছেলে, অমালেকীয়৷”