2 Samuel 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ তাকে বললেন, মাবুদের অভিষিক্ত ব্যক্তিকে সংহার করার জন্য তোমার হাত তুলতে তুমি কেন ভয় পেলে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তিকে মেরে ফেলার জন্য হাত উঠাতে কেন তোমার ভয় করল না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ তাহাকে কহিলেন, সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তিকে সংহার করণার্থে আপন হস্ত বিস্তার করিতে তুমি কেন ভীত হইলে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ তাহাকে কহিলেন, সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তিকে সংহার করণার্থে আপন হস্ত বিস্তার করিতে তুমি কেন ভীত হইলে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাকে বললেন, “সদাপ্রভুর অভিষেক করা লোককে মেরে ফেলবার জন্য হাত তুলতে তোমার কি একটুও ভয় হল না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাকে বললেন, “মাবুদের অভিষেক-করা বান্দাকে মেরে ফেলবার জন্য হাত তুলতে তোমার কি একটুও ভয় হল না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন সাহসে পরমেশ্বর প্রভুর অভিষিক্ত ব্যক্তিকে হত্যা করলে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তাকে জিজ্ঞাসা করলেন, “প্রভুর অভিষিক্ত রাজাকে হত্যা করতে তুমি ভয় পেলে না কেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ তাকে বললেন, “সদাপ্রভুর অভিষিক্তকে হত্যা করার জন্য নিজের হাত তুলতে তুমি কেন ভয় পেলে না?”