2 Samuel 1:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ যুবকদের এক জনকে ডেকে হুকুম করলেন, তুমি কাছে গিয়ে একে আক্রমণ কর। তাতে সে তাকে আঘাত করলে সেই যুবক মারা গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে দাউদ তাঁর লোকদের মধ্যে একজনকে ডেকে বললেন, “যাও, ওকে আঘাত করে মাটিতে ফেলে দাও!” তখন সে তাকে আঘাত করে মাটিতে ফেলে দিল, ও সে মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ যুবকদের এক জনকে ডাকিয়া আজ্ঞা করিলেন, তুমি নিকটে গিয়া ইহাকে আক্রমণ কর। তাহাতে সে তাহাকে আঘাত করিলে সে মরিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ যুবকদের একজনকে ডাকিয়া আজ্ঞা করিলেন, তুমি নিকটে গিয়া ইহাকে আক্রমণ কর। তাহাতে সে তাহাকে আঘাত করিলে সে মরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাঁর একজন লোককে ডেকে বললেন, “তুমি কাছে গিয়ে ওকে মেরে ফেল।” এতে সে তাকে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাঁর একজন লোককে ডেকে বললেন, “তুমি কাছে গিয়ে ওকে হত্যা করে ফেল।” এতে সে তাকে হত্যা করে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপরই দাউদ একজন রক্ষীকে ডেকে বললেন, একে হত্যা কর। সঙ্গে সঙ্গে সে তাকে আঘাত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ সেই অমালেকীয়কে বললেন, “তুমিই তোমার মৃত্যুর জন্য দায়ী| তুমিই বলেছিলে যে তুমি প্রভুর অভিষিক্ত রাজাকে হত্যা করেছ| সুতরাং তোমার নিজের কথাই তোমার অপরাধের প্রমাণ দিচ্ছে|” এরপর দায়ুদ তাঁর এক তরুণ ভৃত্যকে ডেকে এই অমালেকীয়কে হত্যা করতে আদেশ দিলেন| তখন সেই ইস্রায়েলীয় যুবক সেই অমালেকীয়কে হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ যুবকদের এক জনকে ডেকে আদেশ দিলেন, “তুমি কাছে গিয়ে একে আক্রমণ কর৷” তাতে সে তাকে আঘাত করলে সে মারা গেল৷