2 Samuel 1:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং এহুদার সন্তানদেরকে এই ধনুর্গীত শিখাতে হুকুম দিলেন। দেখ, তা যাশের গ্রন্থে লেখা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তিনি আদেশ দিলেন যেন যিহূদার লোকজনকেও ধনুকের এই বিলাপ-গীতটি শেখানো হয় (এটি যাশের গ্রন্থে লেখা আছে):
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যিহূদার সন্তানদিগকে এই ধনুর্গীত শিখাইতে আজ্ঞা দিলেন; দেখ, তাহা যাশের গ্রন্থে লিখিত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যিহূদার সন্তানদিগকে এই ধনুর্গীত শিখাইতে আজ্ঞা দিলেন; দেখ, তাহা যাশের গ্রন্থে লিখিত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আদেশ দিলেন যেন ধনুক নামে এই বিলাপের গানটা যিহূদা-গোষ্ঠীর লোকদের শিখানো হয়। এই গান যাশের নামে একটা বইতে লেখা রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি হুকুম দিলেন যেন ধনুক নামে এই বিলাপের গজলটি এহুদা-গোষ্ঠীর লোকদের শিখানো হয়। এই গজল যাশের নামে একটা বইয়ে লেখা রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার সমস্ত লোককে শিখাবার আদেশ দিলেন। গাথাটি যাশারের গ্রন্থে লেখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই গান যিহূদার অধিবাসীদের শিখিয়ে দেবার জন্য দায়ুদ তাঁর অনুগামীদের আদেশ দিলেন| এ গান “ধনু” নামে পরিচিত যা যাশের গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যিহূদার সন্তানদের এই ধনুকের গান শেখাতে আদেশ দিলেন; দেখ, সেটা যাশের গ্রন্থে লেখা আছে৷