2 Samuel 1:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইসরাইল, তোমার উচ্চস্থলীতে তোমার তেজ নিহত হল! হায়! বীরগণ ধ্বংস হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে ইস্রায়েল, তোমার চূড়ায় এক গজলা হরিণ মরে পড়ে আছে। বীরপুরুষেরা হেথায় কেমন সব পড়ে আছেন!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েল, তোমার উচ্চস্থলীতে তব তেজ নিহত হইল! হায়! বীরগণ নিপতিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েল, তোমার উচ্চস্থলীতে তব তেজ নিহত হইল! হায়! বীরগণ নিপতিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে ইস্রায়েল, যাঁরা তোমার গৌরব তাঁরা তোমার ঐ উঁচু জায়গায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন। হায়, কিভাবে বীরেরা ধ্বংস হয়ে গেলেন!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে ইসরাইল, যাঁরা তোমার গৌরব তাঁরা তোমার ঐ উঁচু জায়গায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন। হায়, কিভাবে বীরেরা ধ্বংস হয়ে গেলেন!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল, তোমারই পর্বতে তোমার গৌরব নিহত হল কি করুণভাবে পতন হল সেই মহাবীরদের!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে ইস্রায়েল, তোমার পাহাড়ে তোমার সৌন্দর্য বিনষ্ট হয়েছিল| হায়! সেই বীরদের কেমন করে পতন হল!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে ইস্রায়েল, তোমার উঁচু জায়গায় তোমার মহিমা (হারালো)! হায়! বীরেরা পরাজিত হলেন৷