2 Samuel 1:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তৃতীয় দিনে তালুতের শিবির থেকে এক জন লোক এল, তার কাপড় ছেঁড়া ও মাথায় মাটি ছিল। দাউদের কাছে এসে সে ভূমিতে উবুড় হয়ে সালাম করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তৃতীয় দিনে শৌলের সৈন্যশিবির থেকে ছিন্নবস্ত্রে ও মাথায় ধুলো মেখে একটি লোক সেখানে পৌঁছেছিল। দাউদের কাছে এসে সে তাঁকে সম্মান জানানোর জন্য মাটিতে উবুড় হয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ সিক্লগে দুই দিবস থাকিলেন; পরে তৃতীয় দিবসে, দেখ, শৌলের শিবির হইতে একটী লোক আসিল, তাহার কাপড় ছেঁড়া ও মাথায় মাটী ছিল, দায়ূদের নিকটে আসিয়া সে ভূমিতে পড়িয়া প্রণিপাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তৃতীয় দিবসে, দেখ, শৌলের শিবির হইতে একজন লোক আসিল, তাহার কাপড় ছেঁড়া ও মাথায় মাটি ছিল, দায়ূদের নিকটে আসিয়া সে ভূমিতে পড়িয়া প্রণিপাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তৃতীয় দিনে শৌলের সৈন্য-ছাউনি থেকে একজন লোক দায়ূদের কাছে আসল। শোকের চিহ্ন হিসাবে তার গায়ের কাপড়-চোপড় ছেঁড়া ছিল এবং মাথায় ধুলা ছিল। সে দায়ূদের কাছে গিয়ে মাটিতে পড়ে তাঁকে প্রণাম করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তৃতীয় দিনে তালুতের সৈন্য-ছাউনি থেকে একজন লোক দাউদের কাছে আসল। শোকের চিহ্ন হিসাবে তার গায়ের কাপড়-চোপড় ছেঁড়া ছিল এবং মাথায় ধুলা ছিল। সে দাউদের কাছে গিয়ে মাটিতে পড়ে তাঁকে সালাম জানাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ফেরার পরের দিন শৌলের শিবির থেকে একটি যুবক দাউদের কাছে এল। তার পরণে ছেঁড়া কাপড়, মাথায় মাটি মাখা। সে সসম্ভ্রমে সাষ্টাঙ্গে দাউদকে প্রণাম করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তৃতীয় দিন একজন তরুণ সৈনিক সিক্লগে এলো| লোকটির জামাকাপড় ছেঁড়া, মাথায় ধূলোবালি ভর্ত্তি| সে দায়ুদের কাছে এসে মাথা নত করে তাঁকে প্রণাম করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তৃতীয় দিনের, দেখ, শৌলের শিবির থেকে একটা লোক এল, তার কাপড় ছেঁড়া ও মাথায় মাটি ছিল, দায়ূদের কাছে এসে সে মাটিতে পড়ে প্রণাম করল৷