2 Samuel 1:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গাতে সংবাদ দিও না, অস্কিলোনের পথে প্রকাশ করো না; পাছে ফিলিস্তিনীদের কন্যারা আনন্দ করে, পাছে খৎনা-না-করানোদের কন্যারা উল্লাস করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“গাতে এ খবর দিয়ো না, অস্কিলোনের পথে পথে তা ঘোষণা কোরো না, ফিলিস্তিনীদের মেয়েরা পুলকিত হোক, বিধর্মী লোকদের মেয়েরা আনন্দিত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গাতে সংবাদ দিও না, অস্কিলোনের পথে প্রকাশ করিও না; পাছে পলেষ্টীয়দের কন্যাগণ আনন্দ করে, পাছে অচ্ছিন্নত্বক্দের কন্যাগণ উল্লাস করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গাতে সংবাদ দিও না, অস্কিলোনের পথে প্রকাশ করিও না; পাছে পলেষ্টীয়দের কন্যাগণ আনন্দ করে, পাছে অচ্ছিন্নত্বক্দের কন্যাগণ উল্লাস করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা গাতে এই খবর দিয়ো না, আর অস্কিলোনের পথে পথে ঘোষণা কোরো না; তা করলে পলেষ্টীয়দের মেয়েরা আনন্দ করবে, ঐ সুন্নত-না-করানো লোকদের মেয়েরা আমোদ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা গাতে এই খবর দিয়ো না, আর অস্কিলোনের পথে পথে ঘোষণা কোরো না; তা করলে ফিলিস্তিনীদের মেয়েরা আনন্দ করবে, ঐ খৎনা-না-করানো লোকদের মেয়েরা আমোদ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাতে একথা বলো না, ঘোষণা করো না আস্কিলোনের পথে পথে নইলে ফিলিস্তিনীদের মেয়েরা আনন্দ করবে, আনন্দ করবে বিজাতীয়দের কন্যারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ খবর গাতে জানিও না| অস্কিলোনের পথে পথে এ খবর প্রচার করো না| এতে পলেষ্টীয়রা উল্লাস করবে| ঐ সব বিদেশীরা আনন্দিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গাতে খবর দিও না, অস্কিলোনের রাস্তায় প্রকাশ কর না; যদি পলেষ্টীয়দের মেয়েরা আনন্দ করে, যদি অচ্ছিন্নত্বকদের মেয়েরা উল্লাস করে৷