2 Samuel 1:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে গিল্‌বোয়ের পর্বতমালা, তোমাদের উপরে শিশির বা বৃষ্টি না পড়ুক, উপহারের ক্ষেত না থাকুক; কেননা সেখানে বীরদের ঢাল অশুদ্ধ হল, তালুতের ঢাল তেলে অভিষিক্ত হল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে গিলবোয়ের পাহাড়-পর্বত, তোমাদের উপর যেন কখনও শিশির বা বৃষ্টি না পড়ে, তোমাদের সমতল ক্ষেতেও যেন বৃষ্টি না পড়ে। কারণ সেখানে বীরপুরুষের ঢাল অবজ্ঞাত হল, শৌলের সেই ঢাল—আর তৈল-মর্দিত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে গিল্‌বোয়ের পর্ব্বতমালা, তোমাদের উপরে শিশির কি বৃষ্টি না পড়ুক, উপহারের ক্ষেত্র না থাকুক; কেননা তথায় বীরদের ঢাল অশুদ্ধ হইল, শৌলের ঢাল তৈলে অভিষিক্ত হইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে গিল্‌বোয়ের পর্বতমালা, তোমাদের উপরে শিশির কি বৃষ্টি না পড়ুক, উপহারের ক্ষেত্র না থাকুক; কেননা তথায় বীরদের ঢাল অশুদ্ধ হইল, শৌলের ঢাল তৈলে অভিষিক্ত হইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে গিল্‌বোয়ের পাহাড়শ্রেণী, তোমাদের উপর শিশির বা বৃষ্টি না পড়ুক, তোমাদের মধ্যে উর্বর শস্যক্ষেতও না থাকুক; কারণ ওখানেই তো বীরদের ঢাল অসম্মানিত হয়েছে, শৌলের ঢালে আর তেল মাখানো হচ্ছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে গিলবোয়ের পাহাড়শ্রেণী, তোমাদের উপর শিশির বা বৃষ্টি না পড়ুক, তোমাদের মধ্যে উর্বর শস্যক্ষেতও না থাকুক; কারণ ওখানেই তো বীরদের ঢাল অসম্মানিত হয়েছে, তালুতের ঢালে আর তেল মাখানো হচ্ছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে গিলবোয়ার পর্বতমালা তোমাদের উপরে শিশির অথবা বৃষ্টি বর্ষিত না হোক, মরুভূমির উষরতা নামুক চিরতরে মহাবীরদের ঢাল সেখানে অমর্যাদায় ভূলুন্ঠিত অনাদরে মলিন হয়ে গেল শৌলের ঢাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“গিল্বোয় পর্বতে উৎসর্গ ক্ষেত্রগুলির ওপরে যেন কোন বৃষ্টি বা শিশির কণা না পড়ে| সেখানে বীরপুরুষদের ঢালগুলিতে মরচে পড়েছে| শৌলের ঢাল তেল দিয়ে ঘষা হয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে গিলবোয়ের পর্বতমালা, তোমাদের ওপরে শিশির কিংবা বৃষ্টি না পড়ুক, উপহারের ক্ষেত না থাকুক; কারণ সেখানে বীরেদের ঢাল অশুদ্ধ হল, শৌলের ঢাল তেল দিয়ে অভিষিক্ত হল না৷