2 Samuel 1:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিহতদের রক্ত ও বীরদের চর্বি না পেলে যোনাথনের ধনুক ফিরে আসত না, তালুতের তলোয়ারও অমনি ফিরে আসত না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“নিহতের রক্ত না নিয়ে, বীরপুরুষের মাংস না পেয়ে, যোনাথনের ধনুক কখনও পিছু ফিরত না, শৌলের তরোয়াল কখনও অতৃপ্ত ফিরত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিহতগণের রক্ত ও বীরদের মেদ না পাইলে যোনাথনের ধনুক পরাঙ্মুখ হইত না, শৌলের খড়্‌গও অমনি ফিরিয়া আসিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিহতগণের রক্ত ও বীরদের মেদ না পাইলে যোনাথনের ধনুক পরাঙ্মুখ হইত না, শৌলের খড়্‌গও অমনি ফিরিয়া আসিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিহত লোকদের রক্ত আর বীরদের মাংস না পেলে যোনাথনের ধনুক ফিরে আসত না; তৃপ্ত না হয়ে শৌলের তলোয়ার ফিরে আসত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিহত লোকদের রক্ত আর বীরদের গোশ্‌ত না পেলে যোনাথনের ধনুক ফিরে আসত না; তৃপ্ত না হয়ে তালুতের তলোয়ার ফিরে আসত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিপক্ষের রক্তধারা, বীরকুলের মেদ আস্বাদন না করে যোনাথনের ধনুঃশর ফিরতো না কখনও, শৌলের নির্দয় তরবারি ফেরে নি কখনও শূন্য হাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথনের ধনুক তার শত্রুদের হত্যা করেছে| শৌলের তরবারিও শত্রুদের হত্যা করেছে| যোনাথন ও শৌল পরাক্রান্ত শত্রু সৈন্যদের রক্তপাত ঘটিয়েছে| তাঁরা শক্তিমান লোকদের মেদ মাংস ছিন্নভিন্ন করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃতদের রক্ত ও বীরদের মেদ না পেলে যোনাথনের ধনুক ফিরে আসত না, শৌলের তরোয়ালও ওই ভাবে ফিরে আসত না৷