2 Samuel 1:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তালুত ও যোনাথন জীবনকালে প্রিয় ও মনোহর ছিলেন, তাঁরা মরণেও বিচ্ছিন্ন হলেন না; তাঁরা ঈগলের চেয়ে বেগবান ছিলেন, সিংহের চেয়ে বলবান ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল ও যোনাথন— জীবনকালে তারা ছিলেন প্রিয়তম ও প্রশংসিত, মরণেও তারা হননি বিচ্ছিন্ন। তারা ছিলেন ঈগলের চেয়েও দ্রুতগামী, তারা ছিলেন সিংহের চেয়েও শক্তিশালী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৌল ও যোনাথন জীবনকালে প্রিয় ও মনোহর ছিলেন, তাঁহারা মরণেও বিচ্ছিন্ন হইলেন না; তাঁহারা ঈগল অপেক্ষা বেগবান ছিলেন, সিংহ অপেক্ষা বলবান ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৌল ও যোনাথন জীবনকালে প্রিয় ও মনোহর ছিলেন, তাঁহারা মরণেও বিচ্ছিন্ন হইলেন না; তাঁহারা ঈগল অপেক্ষা বেগবান ছিলেন, সিংহ অপেক্ষা বলবান ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেঁচে থাকাকালে শৌল আর যোনাথন প্রিয় ও ভাল ছিলেন; তাঁরা মরণেও আলাদা হলেন না। তাঁদের গতি ছিল ঈগল পাখীর চেয়েও বেশী, আর শক্তিও ছিল সিংহের চেয়ে অনেক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেঁচে থাকা কালে তালুত আর যোনাথন প্রিয় ও ভাল ছিলেন; তাঁরা মরণেও আলাদা হলেন না। তাঁদের গতি ছিল ঈগল পাখীর চেয়েও বেশী, আর শক্তিও ছিল সিংহের চেয়ে অনেক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল ও যোনাথন ছিলেন দুজনে দুজনের প্রিয়তম, পরমসুন্দর।জীবনে-মরণে তাঁরা বিছিন্ন হন নি কখনও। তাঁরা ছিলেন ঈগলের চেয়েও গতিমান শক্তিমান সিংহের চেয়েও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শৌল এবং যোনাথন একে অপরকে ভালোবাসতেন এবং জীবনভোর একে অপরের সঙ্গ উপভোগ করেছিলেন| মৃত্যুও তাঁদের আলাদা করতে পারে নি| তাঁদের গতি ঈগলের থেকেও তীব্র ছিলো| তাঁরা সিংহের থেকেও বলবান ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শৌল ও যোনাথান জীবনকালে প্রিয় ও আনন্দিত ছিলেন, তাঁরা মারা গিয়েও আলাদা হলেন না; তাঁদের গতি ঈগলের থেকেও দ্রুত ছিল, সিংহের থেকেও শক্তিশালী ছিলেন৷