2 Samuel 1:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইল-কন্যারা! তালুতের জন্য কাঁদ, তিনি রক্তিম রংয়ের রমণীয় পরিচ্ছদে তোমাদেরকে ভূষিত করতেন, তোমাদের পোশাকের উপরে সোনার অলংকার পরাতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে ইস্রায়েলের মেয়েরা, শৌলের জন্য কাঁদো, যিনি তোমাদের টকটকে লাল রংয়ের মিহি কাপড় পরিয়েছেন, যিনি তোমাদের পোশাক সোনা গয়নায় সাজিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-কন্যাগণ! শৌলের জন্য রোদন কর, তিনি কৃমিজ বর্ণের রমণীয় পরিচ্ছদে তোমাদিগকে ভূষিত করিতেন, তোমাদের পরিচ্ছদের উপরে স্বর্ণালঙ্কার পরিধান করাইতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-কন্যাগণ! শৌলের জন্য রোদন কর, তিনি রক্তিম বর্ণের রমণীয় পরিচ্ছদে তোমাদিগকে ভূষিত করিতেন, তোমাদের পরিচ্ছদের উপরে স্বর্ণালঙ্কার পরিধান করাইতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েলের মেয়েরা, শৌলের জন্য কাঁদ। তিনি তোমাদের দামী লাল কাপড় পরিয়েছেন, তোমাদের কাপড়ের উপর সোনার কারুকাজ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইলের মেয়েরা, তালুতের জন্য কাঁদ। তিনি তোমাদের দামী লাল কাপড় পরিয়েছেন, তোমাদের কাপড়ের উপর সোনার কারুকাজ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো ইসরায়েলের মেয়েরা শৌলের জন্য কাঁদ যিনি তোমাদের ঘোর রক্তবর্ণের রমণীয় পোষাকে সাজাতেন, সোনার অলঙ্কারে যিনি ভূষিত করতেন তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ইস্রায়েলের কন্যাগণ, শৌলের জন্য বিলাপ কর| শৌল তোমাদের সুন্দর লাল পোষাক দিয়েছেন এবং তা সোনার অলঙ্কারে ঢেকে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের মেয়েরা! শৌলের জন্য কাঁদ, তিনি সুন্দর লাল রঙের পোশাক তোমাদের পড়াতেন, তোমাদের পোশাকের ওপর সোনার গয়না পড়াতেন৷