2 Samuel 1:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? সে বললো আমি ইসরাইলের শিবির থেকে পালিয়ে এসেছি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি কোথা থেকে এসেছ?” দাউদ তাকে জিজ্ঞাসা করলেন। সে উত্তর দিয়েছিল, “আমি ইস্রায়েলী সৈন্যশিবির থেকে পালিয়ে এসেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা হইতে আসিয়াছ? সে কহিল, আমি ইস্রায়েলের শিবির হইতে পলাইয়া আসিয়াছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা হইতে আসিয়াছ? সে কহিল, আমি ইস্রায়েলের শিবির হইতে পলাইয়া আসিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথা থেকে এসেছ?” সে বলল, “আমি ইস্রায়েলীয়দের ছাউনি থেকে পালিয়ে এসেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথা থেকে এসেছ?” সে বলল, “আমি বনি-ইসরাইলদের ছাউনি থেকে পালিয়ে এসেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছ? সে বলল, আমি ইসরায়েলীদের শিবির থেকে পালিয়ে এসেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথা থেকে আসছো?” লোকটি দায়ুদকে উত্তর দিলো, “আমি এইমাত্র ইস্রায়েলীয় শিবির থেকে আসছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথা থেকে এসেছ?” সে বলল, “আমি ইস্রায়েলের (সৈন্য) শিবির থেকে পালিয়ে এসেছি৷”