2 Samuel 1:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সেই সংবাদদাতা যুবক তাঁকে বললো, আমি ঘটনাক্রমে গিল্‌বোয় পর্বতে উপস্থিত হয়েছিলাম, আর দেখ, তালুত বর্শার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন এবং রথ ও ঘোড়-সওয়ারেরা চাপাচাপি করে তাঁর খুব কাছে এসেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ঘটনাচক্রে আমি গিলবোয় পাহাড়ে ছিলাম,” যুবকটি বলল, “আর শৌল তখন সেখানে তাঁর বর্শার উপর হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, আর রথ ও সেগুলির সারথিরা বীর-বিক্রমে তাঁর পিছু ধাওয়া করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সেই সংবাদদাতা যুবক তাঁহাকে কহিল, আমি ঘটনাক্রমে গিল্‌বোয় পর্ব্বতে উপস্থিত হইয়াছিলাম, আর দেখ, শৌল বড়শার উপরে নির্ভর দিয়াছিলেন, এবং দেখ, রথ, ও অশ্বারোহিগণ চাপাচাপি করিয়া তাঁহার খুব কাছে আসিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সেই সংবাদদাতা যুবক তাঁহাকে কহিল, আমি ঘটনাক্রমে গিল্‌বোয় পর্বতে উপস্থিত হইয়াছিলাম, আর দেখ, শৌল বর্শার উপরে নির্ভর দিয়াছিলেন, এবং দেখ, রথ ও অশ্বারোহিগণ চাপাচাপি করিয়া তাঁহার খুব কাছে আসিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুবকটি তাঁকে বলল, “আমি সেই সময় গিল্‌বোয় পাহাড়ে ছিলাম আর শৌল তখন তাঁর বর্শার উপর ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় রথ এবং ঘোড়সওয়ারেরা প্রায় তাঁর উপর এসে পড়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুবকটি তাঁকে বলল, “আমি সেই সময় গিলবোয় পাহাড়ে ছিলাম আর তালুত তখন তাঁর বর্শার উপর ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় রথ এবং ঘোড়সওয়ারেরা প্রায় তাঁর উপর এসে পড়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সংবাদদাতা যুবক তাঁকে বলল, ঘটনাক্রমে আমি গিলবোয়া পর্বতে ছিলাম। দেখলাম, শৌল বর্শার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং শত্রুপক্ষের রথ ও অশ্বারোহী সৈন্যরা তাঁকে প্রায় ধরে ফেলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৈনিক উত্তর দিলো, “আমি তখন গিলবোয় পর্বতে ছিলাম| আমি শৌলকে তার বর্শার উপর ভর দিয়ে ঝুঁকে পড়তে দেখেছি| তখন পলেষ্টীয় রথ ও অশ্বারোহী সৈনিকরা ক্রমশঃ শৌলের কাছাকাছি এগিয়ে আসছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সেই সংবাদদাতা যুবক তাঁকে বলল, “আমি ঘটনাক্রমে গিলবোয় পর্বতে গিয়েছিলাম, আর দেখ, শৌল বর্শার উপর ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন এবং দেখ, রথ ও ঘোড়াচালকেরা চাপাচাপি করে তাঁর খুব কাছে এসে পড়েছিল৷