2 Samuel 10:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাহস কর; আমাদের জাতির জন্য ও আমাদের আল্লাহ্‌র সকল নগরের জন্য আমরা নিজেদের শক্তিশালী করবো; আর মাবুদের দৃষ্টিতে যা ভাল, তিনি তা-ই করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শক্তিশালী হও, এসো—আমরা আমাদের জাতির ও আমাদের ঈশ্বরের নগরগুলির জন্য বীরের মতো লড়াই করি। সদাপ্রভুই তাঁর দৃষ্টিতে যা ভালো বোধ হয়, তাই করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাহস কর; আমাদের জাতির জন্য ও আমাদের ঈশ্বরের সকল নগরের জন্য আমরা আপনাদিগকে বলবান করিব; আর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভাল, তিনি তাহাই করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাহস কর; আমাদের জাতির জন্য ও আমাদের ঈশ্বরের সকল নগরের জন্য আমরা আপনাদিগকে বলবান করিব; আর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভাল, তিনি তাহাই করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাহস কর; আমাদের লোকদের জন্য এবং আমাদের ঈশ্বরের শহরগুলোর জন্য এস, আমরা সাহসের সংগে যুদ্ধ করি। সদাপ্রভুর চোখে যা ভাল তিনি তা-ই করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহস কর; আমাদের লোকদের জন্য এবং আমাদের আল্লাহ্‌র শহরগুলোর জন্য এস, আমরা সাহসের সংগে যুদ্ধ করি। মাবুদের চোখে যা ভাল তিনি তা-ই করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাহস কর। এস আমরা আমাদের জাতির জন্য এবং আমাদের ঈশ্বরের নগরীগুলির জন্য প্রাণপণে যুদ্ধ করি। পরম ঈশ্বর প্রভুর মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসো, আমরা শক্তিশালী হই এবং সাহসিকতার সঙ্গে আমাদের লোকদের জন্য এবং আমাদের ঈশ্বরের শহরগুলির জন্য লড়াই করি| প্রভু যা সঠিক বিবেচনা করেন, তাই করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাহস কর, আমাদের জাতির জন্য ও আমাদের ঈশ্বরের সকল নগরের জন্য আমরা নিজেদেরকে বলবান করব; আর সদাপ্রভুর চোখে যা ভাল, তিনি তাই করুন৷”