2 Samuel 10:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অরামীয়েরা পালিয়ে গেছে দেখে অম্মোনীয়রাও অবীশয়ের সম্মুখ থেকে পালিয়ে নগরে প্রবেশ করলো। পরে যোয়াব অম্মোনীয়দের কাছ থেকে জেরুশালেমে ফিরে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্মোনীয়রা যখন বুঝতে পেরেছিল যে অরামীয়রা পালিয়ে যাচ্ছে, তখন তারাও অবীশয়ের সামনে থেকে পালিয়ে গেল ও নগরের ভিতরে ঢুকে পড়ল। তখন যোয়াব অম্মোনীয়দের ছেড়ে জেরুশালেমে ফিরে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অরামীয়েরা পলায়ন করিয়াছে দেখিয়া অম্মোন-সন্তানগণও অবীশয়ের সম্মুখ হইতে পলাইয়া নগরে প্রবেশ করিল। পরে যোয়াব অম্মোন-সন্তানদের নিকট হইতে যিরূশালেমে ফিরিয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অরামীয়েরা পলায়ন করিয়াছে দেখিয়া অম্মোন-সন্তানগণও অবীশয়ের সম্মুখ হইতে পলাইয়া নগরে প্রবেশ করিল। পরে যোয়াব অম্মোন-সন্তানদের নিকট হইতে যিরূশালেমে ফিরিয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরামীয়দের পালিয়ে যেতে দেখে অম্মোনীয়েরাও অবীশয়ের সামনে থেকে পালিয়ে গিয়ে শহরের ভিতরে গিয়ে ঢুকল। কাজেই যোয়াব অম্মোনীয়দের সংগে আর যুদ্ধ না করে যিরূশালেমে ফিরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিরীয়দের পালিয়ে যেতে দেখে অম্মোনীয়রাও অবীশয়ের সামনে থেকে পালিয়ে গিয়ে শহরের ভিতরে গিয়ে ঢুকল। কাজেই যোয়াব অম্মোনীয়দের সংগে আর যুদ্ধ না করে জেরুজালেমে ফিরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পালাতে দেখে আম্মোনীরাও অবিশয়ের সামনে থেকে নিজেদের নগরে পালিয়ে গেল। যোয়াব তখন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে গেলেন জেরুশালেমে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্মোনীয়রা দেখল অরামীয়রা দৌড়ে পালাচ্ছে, তখন তারাও অবীশয়ের থেকে দৌড়ে পালালো এবং তাদের শহরে ফিরে গেল| তাই যোয়াব, যুদ্ধক্ষেত্র থেকে অম্মোনীয়দের সঙ্গে ফিরে এলেন এবং জেরুশালেমে ফিরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অরামীয়েরা পালিয়ে গেছে দেখে অম্মোনীয়রা অবীশয়ের সামনে থেকে পালিয়ে নগরে ঢুকল৷ পরে যোয়াব অম্মোনীয়দের কাছ থেকে যিরূশালেমে ফিরে আসলেন৷