2 Samuel 10:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অরামীয়েরা যখন দেখতে পেল যে, তারা ইসরাইলের সম্মুখে পরাজিত হল, তখন তারা আবার জমায়েত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অরামীয়রা যখন দেখেছিল যে তারা ইস্রায়েলীদের সামনে ছত্রভঙ্গ হয়েছে, তখন তারা আবার দল বেঁধেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অরামীয়েরা যখন দেখিতে পাইল যে, তাহারা ইস্রায়েলের সম্মুখে পরাজিত হইল, তখন তাহারা একত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অরামীয়েরা যখন দেখিতে পাইল যে, তাহারা ইস্রায়েলের সম্মুখে পরাজিত হইল, তখন তাহারা একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরামীয়েরা ইস্রায়েলীয়দের কাছে হেরে গেছে দেখে আবার একসংগে জড়ো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিরীয়রা বনি-ইসরাইলদের কাছে হেরে গেছে দেখে আবার একসংগে জমায়েত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের কাছে পরাজিত হয়ে সিরিয়রা আবার একত্র হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরামীয়রা দেখলো ইস্রায়েলীয়রা তাদের পরাজিত করেছে| তখন তারা একসঙ্গে জমায়েত হয়ে একটা সৈন্যবাহিনী গড়ে তুলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অরামীয়েরা যখন দেখতে পেল যে, তারা ইস্রায়েলের সামনে হেরে গেল, তখন তারা জড়ো হল৷