2 Samuel 10:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হদদেষর লোক পাঠিয়ে (ফোরাত) নদীর পারস্থ অরামীয়দের বের করে আনলেন; তারা হেলমে উপস্থিত হল; হদদেষরের দলের সেনাপতি শোবক তাদের প্রধান ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হদদেষর ইউফ্রেটিস নদীর ওপার থেকে অরামীয়দের আনিয়েছিলেন; তারা হেলমে গেল, ও হদদেষরের সৈন্যদলের সেনাপতি শোবক তাদের নেতৃত্বে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হদরেষর লোক পাঠাইয়া [ফরাৎ] নদীর পারস্থ অরামীয়দিগকে বাহির করিয়া আনিলেন; তাহারা হেলমে আসিল; হদরেষরের দলের সেনাপতি শোবক তাহাদের অগ্রণী ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হদদেষর লোক পাঠাইয়া [ফরাৎ] নদীর পারস্থ অরামীয়দিগকে বাহির করিয়া আনিলেন; তাহারা হেলমে আসিল; হদদেষরের দলের সেনাপতি শোবক তাহাদের অগ্রণী ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা হদদেষর লোক পাঠিয়ে ইউফ্রেটিস নদীর ওপারে বাস করা অরামীয়দের আনালেন। তারা হেলমে আসল। হদদেষরের সৈন্যদলের সেনাপতি শোবক তাদের পরিচালনা করে নিয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ হদদেষর লোক পাঠিয়ে ফোরাত নদীর ওপারে বাস করা সিরীয়দের আনালেন। তারা হেলমে আসল। হদদেষরের সৈন্যদলের সেনাপতি শোবক তাদের পরিচালনা করে নিয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হদদেষর ইউফ্রেটিস নদীর পূর্বদিকের সিরিয় অধিবাসীদেরও ডেকে পাঠালেন। সোবার রাজা হদদেষরের সেনাপতি শোবকের নেতৃত্বে তারা এসে জড়ো হল হেলমে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরাৎ নদীর অপর পারে যে সব অরামীয় বাস করত, তাদের আনবার জন্য হদদেষর তার বার্তাবাহকদের পাঠাল| সেই অরামীয়রা হেলমে এলো| তাদের নেতা ছিল শোবক, হদদেষরের সৈন্যবাহিনীর সেনাপতি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হদরেষর লোক পাঠিয়ে [ফরাৎ] নদীর পারের অরামীয়দেরকে বের করে আনলেন; তারা হেলমে এল; হদরেষরের দলের সেনাপতি শোবক তাদের থেকে এগিয়ে ছিলেন৷