2 Samuel 10:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হদদেষরের অধীন সমস্ত বাদশাহ্ যখন দেখলেন যে, তাঁরা ইসরাইলের সম্মুখে পরাজিত হয়েছেন, তখন তাঁরা ইসরাইলের সঙ্গে সন্ধি করে তাদের গোলাম হলেন; সেই সময় থেকে অরামীয়েরা ভয় পেয়ে অম্মোনীয়দের আর সাহায্য করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন হদদেষরের দাসানুদাস সব রাজা দেখেছিলেন যে ইস্রায়েলের কাছে তারা ছত্রভঙ্গ হয়েছেন, তখন তারা ইস্রায়েলীদের সঙ্গে শান্তিচুক্তি করলেন ও তাদের বশীভূত হলেন। তাই অরামীয়রা আর কখনও অম্মোনীয়দের সাহায্য করার সাহস পায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হদরেষরের অধীন সমস্ত রাজা যখন দেখিলেন যে, তাঁহারা ইস্রায়েলের সম্মুখে পরাজিত হইয়াছেন, তখন তাঁহারা ইস্রায়েলের সহিত সন্ধি করিয়া তাহাদের দাস হইলেন; সেই অবধি অরামীয়েরা অম্মোন-সন্তানদের সাহায্য করিতে ভীত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হদদেষরের অধীন সমস্ত রাজা যখন দেখিলেন যে, তাঁহারা ইস্রায়েলের সম্মুখে পরাজিত হইয়াছেন, তখন তাঁহারা ইস্রায়েলের সহিত সন্ধি করিয়া তাহাদের দাস হইলেন; সেই অবধি অরামীয়েরা অম্মোন-সন্তানদের সাহায্য করিতে ভীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হদদেষরের অধীন সমস্ত রাজারা যখন দেখলেন যে, তাঁরা ইস্রায়েলীয়দের কাছে হেরে গেছেন তখন ইস্রায়েলীয়দের সংগে তাঁরা শান্তি-চুক্তি করে তাদের অধীন হলেন। সেই থেকে অরামীয়েরা ভয়ে অম্মোনীয়দের আর সাহায্য করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হদদেষরের অধীন সমস্ত বাদশাহ্রা যখন দেখলেন যে, তাঁরা বনি-ইসরাইলদের কাছে হেরে গেছেন তখন বনি-ইসরাইলদের সংগে তাঁরা শান্তি-চুক্তি করে তাদের অধীন হলেন। সেই থেকে সিরীয়রা ভয়ে অম্মোনীয়দের আর সাহায্য করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হদদেষরের অধীন সামন্ত রাজারা ইসরায়েলের কাছে এভাবে পরাজিত হয়ে ইসরায়েলের সঙ্গে সন্ধি করলেন ও তাদের অধীনতা স্বীকার করলেন। সেই থেকে তাঁরা ভয়ে আর কোনদিন আম্মোনীদের সাহায্য করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হদদেষরের অধীনস্থ রাজারা যখন দেখল, ইস্রায়েলীয়রা তাদের পরাজিত করেছে তখন তারা ইস্রায়েলীয়দের সঙ্গে শান্তি চুক্তি করল এবং তাদের দাসে পরিণত হল| অরামীয়রা অম্মোনীয়দের আবার সাহায্য করতে ভয় পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হদরেষরের অধীনে সমস্ত রাজা যখন দেখলেন যে, তাঁরা ইস্রায়েলের সামনে হেরে গেছেন, তখন তাঁরা ইস্রায়েলের সঙ্গে সন্ধি করে তাদের দাস হলেন৷ তখন থেকে অরামীয়েরা অম্মোন সন্তানদের সাহায্য করতে ভয় পেল৷